সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে মহারাজের চরিত্রে আয়ুষ্মান খুরানা, ডোনার চরিত্রে কোন অভিনেত্রী? সানা খুঁজলেন পর্দার মাকে

সিনেমার পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ক্রিকেট ক্যারিয়ার থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কবে আসছে বায়োপিক। বেশ কিছু বছর ধরে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সৌরভ ভক্তদের মনে কৌতুহল, উৎকণ্ঠা শেষ নেই। প্রিন্স অফ ক্যালকাটা ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। গতবছরে এই খবরের সিলমোহর পড়েছিল। জানা যাচ্ছে, এই বায়োপিকের জন্য নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছে অভিনেতা। কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় কে থাকবেন এই নিয়ে প্রশ্ন জেগেছিল। জানা যাচ্ছে, সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায় নিজেই নাকি পর্দায় তার মাকে বেছে নিয়েছেন।

এবার মেয়ের ইচ্ছার কথা ফাঁস করলেন মহারাজ (Sourav Ganguly)। সানা নাকি আয়ুষ্মান খুরানার বিপরীতে ডোনার চরিত্রে তৃপ্তি দিমরিকে বেছে নিতে চেয়েছেন। অ্যানিমেল ছবির পর থেকে বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছেন তৃপ্তি। নবীন প্রজন্মের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন। রনবীর কাপুরের সঙ্গে তৃপ্তি দিমরিকে দেখে অনেকেরই ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন তিনি। তবে এত বড় অভিনেত্রীর জনপ্রিয়তা কাজের সংখ্যা ও বেশ অনেক। পরপর ব্যস্ততা রয়েছে তার। করণ জোহারের ধড়ক ২,কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়া সিক্যুয়েলের মতো সিনেমা রয়েছে অভিনেত্রীর হাতে।

তবে প্রশ্ন উঠছে সৌরভ (Sourav Ganguly) কন্যার ইচ্ছা কি বাস্তবায়িত হবে? নির্মাতারা কাকে ডোনার চরিত্র বেছে নেবেন? এই উত্তর পাওয়া যাবে শুটিং শুরু হলেই। তবে মেয়ের পছন্দতে সিলমোহর বসিয়েছেন খোদ সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলীর কথায়, “আয়ুষ্মানের বিপরীতে ডোনার ভূমিকায় অভিনয় করার জন্য সানা পরামর্শ দিয়েছে তৃপ্তি দিমরিকে নিতে। ডোনা তৃপ্তিকে দেখে বলেছে, আমার থেকেও সুন্দরী।”

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে মহারাজের চরিত্রে আয়ুষ্মান খুরানা, ডোনার চরিত্রে কোন অভিনেত্রী? সানা খুঁজলেন পর্দার মাকে

প্রসঙ্গত, দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), স্ত্রী ডোনা গাঙ্গুলী ও মেয়ের সানা গাঙ্গুলীকে নিয়ে প্রায়শই কথা বলেন। সশরীরে হাজির না থাকলেও তারা থাকে না আলোচনার কেন্দ্রবিন্দুতে। সানাকে নিয়ে দাদাগিরিতে খেলতে আসা প্রতিযোগীদের হাজারো প্রশ্ন থাকে। কখনো সানার বিয়ে,‌তার প্রেমিক সবকিছুই জানতে চান বাবা সৌরভের কাছে। ডোনার একমাত্র মেয়ে সানা এখন ২২ বছরের যুবতী। লন্ডনে থেকে পড়াশুনা ইতিমধ্যেই শেষ হয়েছে সানার। এখন সেখানে চাকরিরত সে। সৌরভের লন্ডনের বাড়িতে এখন একাই থাকেন সানা। দেশের বাইরে মেয়ের একা থাকা নিয়ে সবসময় সচেতন থাকেন বাবা সৌরভ। ‌এর আগে দাদাগিরির মঞ্চে সৌরভ কে বলতে শোনা গেছে, ‘সানা বাবাকে এক পকেটে রাখে, মাকে অন্য পকেটে’।

উল্লেখ্য, ২০০১ সালের ৩রা নভেম্বর জন্ম হয়েছে সৌরভ-ডোনার (Sourav Ganguly) একমাত্র মেয়ে সানার। এখন তাঁর বয়স ২৩। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এখন সেখানকার এক নামী কোম্পানিতে চাকরিরতা সানা। লন্ডনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থাতে চাকরি পেয়েছেন তিনি। মাত্র ২৩ বছর বয়সেই মোটা মাইনের চাকরি করে সানা। তবে উপার্জন করলেও টাকা জমাতে শেখেনি সানা, সেই কথা আর দাদার মুখে এসোনা গেছে দাদাগিরির মঞ্চে। সানার বাবা নামী ক্রিকেটার, মা খ্যাতনামা নৃত্যশিল্পী। তবে এসবের বাইরে নিজের পরিচিতি তৈরি করেছেন সানা গঙ্গোপাধ্যায়। লোকে তাঁকে নিজের নামেই চিনুক, সেটাই চেয়েছেন সানা।

RELATED Articles