WB Election 2021: দেব এবার বিজেপিতে? যশের মন্তব্যে ঘনাল গভীর জল্পনা

বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত, একটু আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে করেছেন রূদ্ধদ্বার বৈঠক। বঙ্গ রাজনীতিতে এখন তুমুল হইচই ব্যাপার। যশের বিজেপি যোগে তার কোনো সতীর্থ অবাক তো কেউ একদম নিশ্চুপ। তবে এসবের থেকে একদম অন্যপথে হেঁটেছেন দেব। তৃণমূলের এই তারকা সাংসদ কিন্তু বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করেন। তাই তৃণমূলের সাংসদ রাজনীতির ময়দানে যশকে স্বাগত জানালেন টুইট করে। আর যশের পাল্টা জবাবেই জমেছে রহস্য। যশ লিখেছেন, দুজনের উদ্দেশ্য এক। কেন এই কথা লিখেছেন এই নব্য বিজেপি নেতা তা নিয়ে চলছে জল্পনা।

আরও পড়ুন – তবে কি এবার বিজেপি শিবিরে সেলুলয়েডের ‘কাকাবাবু’? প্রসেনজিৎকে শাহ্কে নিয়ে লেখা বই উপহার বিজেপি নেতার

দেব লেখেন, ”ভাই রাজনীতির জগতে তোমায় স্বাগত। যে আদর্শেই তুমি বিশ্বাস করো না কেন, আমার শুভেচ্ছা তোমার সঙ্গে থাকবে।” যদিও যশ নিজেও এর উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ বন্ধু। আদর্শগত পার্থক্য থাকলেও আমাদের মূল লক্ষ্য কিন্তু এক। আর সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা।

আরও পড়ুন – লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ গেরুয়া শিবিরের! অমিত শাহ্’র হাত ধরে আজই বিজেপিতে হিরো হিরণ

দুই তারকার এই সৌজন্য বিনিময় দেখে বেশ অবাক হয়েছেন সাধারণ মানুষ। বর্তমানে রাজনীতির জগতে শুধু কুকথার ছোঁড়াছুঁড়ি চলে। সেখানে দাঁড়িয়ে টলিউডের নবীন প্রজন্ম যারা রাজনীতিতে আসছেন তারা কিন্তু একে অপরের প্রতি বেশ সৌজন্য বজায় রাখছেন।

RELATED Articles