গত ১৫ই জানুয়ারি থেকে সোনি টিভিতে শুরু হয়েছে ইন্ডিয়াস গট ট্যালেন্ট সিজন ৯। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এসে বিভিন্ন প্রতিভা প্রতিদিন পেশ করছেন সোনি টিভির এই শোতে। তবে কিছুদিন আগে চ্যানেলের তরফ থেকে একটি প্রোমো প্রকাশ করা হয়েছিল যা দেখে আঁতকে উঠেছেন সকল নেটবাসী।
এই প্রোমোতে দেখা যাচ্ছে যে এক প্রতিযোগী জ্বলন্ত খড়ের ঘরের মধ্যে আটকে পড়েছে এবং সেখান থেকে বের হতে না পেরে সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। তখন বাদশা দৌড়ে এসে বাজার প্রেস করে টাস্ক বন্ধের নির্দেশ দেন। প্রতিযোগীর নাম প্রীতম নাথ।ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাত-পা বাঁধা অবস্থায় নিজেকে খড়ের ঘরের মধ্যে আটকে রেখেছে সে। তাতে পরে আগুন লাগানো হবে। তাকে বলতে শোনা গেল, ‘আমাকে আটকে দেওয়া হবে। ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত ঘর পুরো জ্বলে যাবে, তার আগে আমাকে বাইরে বেরিয়ে আসতে হবে’।
View this post on Instagram
টাস্ক শুরু হতেই দেখা যায় প্রীতম চেষ্টা করছে জলদি বাইরে বেরিয়ে আসার। কিন্তু কিছুক্ষণ পরেই ক্যামেরা অন্ধকার হয়ে যায় ঘরের কালো ধোঁয়ায়। প্রতিযোগীকে দেখতে পাওয়া যায় না। বাদশা চিৎকার করে বলে ওঠেন, ‘টেলিভিশনে আমি কিছু দেখতে পাচ্ছি না’। ভিতর থেকে প্রীতম চিৎকার করতে থাকেন, ‘বাঁচাও, বাঁচাও’।
এরপরে দৌড়ে এসে বাজার প্রেস করে দেন বাদশা। ততক্ষণে ঘর পুরো জ্বলছে। এসব দেখে ভয়ে আঁতকে ওঠেন শিল্পা। কোনও এক ব্যক্তি পাশের থেকে চিৎকার শুরু করেন, ‘জল মারো, জল মারো। ফায়ার ব্রিগেড চালু করো’। এই প্রোমো দেখে সকলেই ভয় পেয়ে গেছেন।





