প্রয়াত ইরফান খান ও ভানু আথাইয়াকে শ্রদ্ধাজ্ঞাপন ‘দ্য অ্যাকাডেমি’-র মঞ্চে

বাফতা অ্যাওয়ার্ডের পর এবার অস্কারের মঞ্চেও প্রয়াত ইরফান খান ও ভানু আথাইয়াকে শ্রদ্ধা জানানো দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে। প্রত্যেক বছর চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রয়াত ব্যক্তিত্বদের স্মরণ করে শ্রদ্ধা জানানো হয় অস্কারের মঞ্চে। অস্কারের শ্রদ্ধার্ঘ বিভাগে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রয়াত ব্যাক্তিত্বদের উদ্দেশ্যে। এই বছর দুই ভারতীয় ইরফান খান ও অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে স্মরণ করা হল এই মঞ্চে।

আরও পড়ুন- ‘আলোছায়া’ অভিনেত্রী দেবাদৃতা এখন মজেছেন কৃষ্ণপ্রেমে, মীরা রূপে হাজির ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’-তে

২০২০ সালে এপ্রিল মাসে সকলকে ছেড়ে চলে যান ইরফান খান। নিজের অভিনয়ের জাদুতে বলিউউকে তো বটেই, মুগ্ধ করেছেন হলিউডকেও। এই বিভাগে স্মরণ করে নেওয়া হয় আমেরিকান তারকা চ্যাডউইক বোজম্যান ও ব্রিটিশ অভিনেতা শন কনারিসহ বহু বিশিষ্টদের। প্রয়াতদের প্রতি সম্মান জানাতে মঞ্চে আসেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট।

অস্কারের মঞ্চে নিজেদের প্রিয় তারকার মুখ ভেসে উঠতে দেখে স্বভাবতই আবেগঘন হয়ে পড়েন ইরফানের ভক্ত থেকে সহকর্মী-বন্ধুরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সেই আবেগ উজাড়ও করে দিয়েছেন তাঁরা।

https://twitter.com/JonDonahue/status/1386520277199196163?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1386520277199196163%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Foscars-2021-irrfan-khan-bhanu-athaya-and-others-were-honoured-in-the-in-memorium-segment-check-video-31619407574687.html

https://twitter.com/MonicaYadav08/status/1386517578269356033?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1386517578269356033%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Foscars-2021-irrfan-khan-bhanu-athaya-and-others-were-honoured-in-the-in-memorium-segment-check-video-31619407574687.html

গত বছর ২৯শে এপ্রিল মৃত্যু হয় ইরফান খানের। নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দু বছর লড়াই করেন অভিনেতা। অন্যদিকে, গত বছরই অক্টোবর মাসে প্রয়াত হন ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া। ১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবার্গ পরিচালিত ‘গান্ধী’ ছবির সৌজন্যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সন্মানিত হয়েছিলেন ভানু।

প্রয়াত ইরফান খান ও ভানু আথাইয়াকে শ্রদ্ধাজ্ঞাপন ‘দ্য অ্যাকাডেমি’-র মঞ্চে

বছর আট আগে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হন ভানু আথাইয়া। শেষের কয়েকটা বছর শয্যাশায়ীই ছিলেন তিনি। শরীরের একাংশে পক্ষাঘাত বাসা বাঁধে তাঁর। এরপর মৃত্যু ঘটে তাঁর। এদিন ‘দ্য অ্যাকাডেমি’র মঞ্চে ফের একবার তাঁকে স্মরণ করা হয়। বিশ্ব চলচ্চিত্রে তাঁর অবদানের কথা ফের একবার স্মরণ করাও হয়।

আরও অন্যান্য খবর