এও এক অভিনব প্রচার। দেশজুড়ে করোনার বীভৎসতার মধ্যেই চলছে সপ্তমদফা বিধানসভা নির্বাচন। করোনা সতর্কীকরণ হিসেবে ভোটারদের মধ্যে মাস্ক বিলি করেন মুর্শিদাবাদের এক কংগ্রেস প্রার্থী।
কিন্তু এবার তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে মাস্ক দেবার ছলে টাকা বিলি করেছেন ওই প্রার্থী। মাস্কের মধ্যে টাকা রেখে তা বিলি করেন তিনি। অভিযোগ এমনই।
আরও পড়ুন- WB Election 2021: ভোট সপ্তমীতে তৃণমূলী এজেন্টের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিজেপি এজেন্ট
উল্লেখ্য, মুর্শিদাবাদ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী নিয়াজউদ্দিন শেখের বিরুদ্ধে; মাস্কের মধ্যে টাকা বিলি করে; ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বুধিয়া মাঝেরপাড়া গ্রামের; ২৩৮ নম্বর বুথে। তৃণমূল সমর্থকদের অভিযোগ, মাস্কের ভিতরে; টাকা দিচ্ছিলেন কংগ্রেস প্রার্থী। তাঁকে ঘিরে বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ। করোনা পরিস্থিতিতে মাস্ক বিলির কথা মানলেও; টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থী।
করোনা আবহে আজ সোমবার, রাজ্য বিধানসভার; সপ্তম দফার নির্বাচনে ৫ জেলার ৩৪ আসনে চলছে ভোটগ্রহণ।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!