একদিকে ছেলেকে নিয়ে ব্যস্ত পিংকি, অন্যদিকে কীভাবে কাটছে কাঞ্চন শ্রীময়ীর রাত, ভিডিও শেয়ার করে জানালেন দম্পতি

হাজারো বিতর্ক ট্রোলিং এর মাঝে চুটিয়ে সংসার করছেন এই দম্পতি। বিবাহিত জীবন উপভোগ করছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তারা। তাদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। চর্চায় থাকা এই দুটি সব কটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। বিয়ে হওয়ার পর থেকে যেন আরও বেশি করে সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ হয়েছেন শ্রীময়ী চট্টোরাজ। নানা ধরনের আপডেট শেয়ার করছেন তিনি।

দেড় বছরের আইনি লড়াইয়ের পর ১০ জানুয়ারি ডিভোর্স ফাইনাল হয় পিঙ্কি আর কাঞ্চনের। ৫৬ লাখ টাকা ও দশ বছরের ছেলে ওশকে দেন তৃণমূলের বিধায়ক । পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক। ১ মাস ৩ দিন পর করে নেন তৃতীয় বিয়ে। হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে ফুলের তোড়া, হিরের আংটি এবং লাল শাড়ি কিনে রেখেছিলেন। এই সারপ্রাইজ পেয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন শ্রীময়ী। এই দম্পতি রেজিস্ট্রি সেরেছেন প্রেমদিবসে। এবার বিয়ে করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। ২ মার্চ সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কাঞ্চন এবং শ্রীময়ী।

শুক্রবার রাতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রীময়ী। যেখানে তাঁকে অভিযোগ জানিয়ে বলতে শোনা গেল, “সারাক্ষণ ফোন ঘাটে। এদিকে ফোন করলে ধরে না। যেই বললাম, ফোন রেখে দিল”। এরপর বরের দিকে ক্যামেরা ফেরাতেই হাসিমুখে কাঞ্চন বললেন, “আপডেট..আপডেটে দিলাম”।

রাতে কী কী খেয়েছেন সেটাও ভিডিওতে শেয়ার করলেন কাঞ্চন-শ্রীময়ী। এদিন নতুন দম্পতির মেনুতে ছিল রুটি, ডিম তরকা আর চিকেন চাপ। নতুন বউয়ের গলায় চিন্তার সুর দেখছেন নেটিজেনরা। শ্রীময়ীকে বলতে শোনা যায়, “যেভাবে একের পর এক নিমন্ত্রণ আসছে, তাতে খুব জলদিই ওজন বেড়ে যাবে।” সেই কথা শুনে পাশ থেকে কাঞ্চনের পরামর্শ দেন, “পেট ঠান্ডা রাখতে খেতে হবে পান্তা ভাত।” কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্বি সংসার করছেন কাঞ্চন-শ্রীময়ী।

কাঞ্চন ও শ্রীময়ীকে নিয়ে কটাক্ষের বানভাসি। বয়স থেকে শুরু করে তাদের ভিডিও সবকিছুতেই তুমুল নিন্দা করেছেন নেটিজেনরা। জানা গিয়েছে কাঞ্চন মল্লিকের বয়স ৫৩ বছর আর তার বর্তমান স্ত্রী বয়স মাত্র ২৬ বছর। বয়স নিয়ে তাদের নিজেদের কোন সমস্যা না থাকলেও নেটিজেনরা বারবার মনে করিয়ে দিয়েছেন তাদের বয়সের ফারাক। এ প্রসঙ্গে দুজনেই বারবার কথা বলেছেন। এ নিয়ে অভিনেতা জানাচ্ছেন, “আমি বয়স লোকাইনি শ্রীময়ীর কাছে, না শ্রীময়ী আমার কাছে লুকিয়েছে। আমাদের বয়সের ফারাক নিয়ে নেটিজেন বা সিটিজেন, কার কী মত, তাতে কিছুুই এসে যায় না”।

RELATED Articles