শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। শেষ পাওয়া খবর অনুযায়ী, গতকাল রাত ১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান ঘটে এই অত্যন্ত প্রতিভাময়ী ফ্যাশন ডিজাইনারের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

গভীর রাতে তাঁর মৃত্যু সংবাদ সেভাবে কেউ না পেলেও যারা পেয়েছেন তারা এখনো বিশ্বাস করতে পারছেন না যে শর্বরীদি আর নেই। পুরুষদের যে ফ্যাশন জগতে ভূমিকা আছে তা বুঝিয়েছিলেন শর্বরী দেবী। তাঁর ফ্যাশন ব্র্যান্ড ‘শূন্য’ এখন সত্যিই তাঁর শূন্যতা অনুভব করবে। যেখানেই থাকুন ভালো থাকুন শর্বরী দেবী।

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর দায়ে তদন্ত শুরু করেছে।

RELATED Articles

Leave a Comment