অষ্টমীর সাজ, হলুদ শাড়িতে বোল্ড অবতারে নেটিজেনদের প্রশংসা কুড়োলেন মধুমিতা

সেই ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের চঞ্চল মেয়ে পাখি কুমারী ঘোষ দস্তিদার। তার সেই আনারকলি কাটের সালোয়ার পরা লুক আজও দর্শকের চোখের সামনে ভাসে। সেই জায়গা থেকে নিজের সমস্ত পরিচিত ছক ভেঙে স্টাইলিশ মধুমিতার যাত্রাপথ মোটেই সহজতর ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে একটু একটু করে ভেঙেছেন মধুমিতা। তার এই নতুন লুক নজর কেড়েছে সব বয়সি দর্শকের। তিনি এখন রীতিমতো স্টাইল আইকন। নিত্যদিন বেড়েই চলেছে তার ভক্তের সংখ্যা।

দুর্গাপুজো প্রায় দোরগোড়ায়। আগামী সপ্তাহ থেকেই ঢাকে পড়বে কাঠি, শুরু হবে পুজোর তোড়জোড়। এই পুজোর সময়েই কীভাবে নতুন ভাবে নিজেকে তুলে ধরা যায়, কীভাবে সকলের সামনে অনন্য হয়ে ওঠা যায়, এসব নিয়ে বিভিন্ন ফ্যাশনের টিপস দিলেন মধুমিতা। ইতিমধ্যেই তিনি সানন্দার বোধন ২০২০-এর শুটিং শেষ করেছেন। তারই একঝলক দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এই ছবি পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়ে যায়। পুজোর কোনদিন কীভাবে সাজলে, কি কি পোশাক পড়লে স্টাইলিশ দেখাবে, এসবেরই টিপস আছে সানন্দা ফ্যাশনে।

সম্প্রতিই নিজের সোশ্যাল মিডিয়াতে একটি নতুন ছবি পোস্ট করেন নায়িকা। যা দেখে রীতিমতো মুগ্ধ তার ভক্তমহল। পুজোর অষ্টমীতে শাড়ি না পরে অঞ্জলি দিলে ঠিক পুজো সম্পূর্ণ হয় না। তাই এই অষ্টমী দিনেরই একটি লুক প্রকাশ করলেন মধুমিতা। হলুদ সিল্কের শাড়ির সঙ্গে হলুদ স্লিভলেস ব্লাউজ, সাথে সবুজ মুক্তের গয়না ও বালা। এই অবতারেই নিজেকে মেলে ধরলেন তিনি। খোলা চুল ও নিউড মেকাপে হাসিমুখে পোজ দিয়ে নজর কাড়লেন। তার এই বোল্ড লুকে ‘ফিদা’ নেটিজেনদের একাংশ। এই ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তার এই ধরণের লুকের সঙ্গে তাল মিলিয়েই অষ্টমীতে সেজে উঠতে চান অনেক মহিলাই।

https://www.instagram.com/p/CGOx5aGJS7L/?utm_source=ig_web_copy_link

পুজোর পর মুক্তি পাচ্ছে মধুমিতার নতুন ছবি ‘দেব্দাস ও একটি খুনের গল্প’। অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নায়িকা। এর আগে ‘লাভ আজকাল পরশু’ সিনেমায় অর্জুনের সিঙ্গে জুটি বেঁধে প্রশংসিত হন তিনি। এবার থ্রিলারে মোড়া এই নতুন ছবিতে থাকবে রহস্যের ছোঁয়া। এবার অর্জুন-মধুমিতার জুটি পর্দায় কতটা সাফল্য পায়, তা তো দর্শকই জানান দেবে।

RELATED Articles