জনসমক্ষে নিজের সম্পত্তির পরিমাণ তুলে ধরলেন নরেন্দ্র মোদী! কোন খাতে কত জমিয়েছেন হিসেব দিলেন বিস্তারিত-

দেশবাসীর কাছে নিজের সম্পত্তির পরিমাণের হিসাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কোন খাতে কোথায় কত টাকা রেখেছেন দিলেন তার বিস্তারিত বর্ণনা। উল্লেখ্য, বর্তমানে প্রতি বছর সাংসদদের নিজেদের সম্পত্তির হিসেব দেখাতে হয়। শুধু প্রধানমন্ত্রীই নন, অমিত শাহ, রাজনাথ সিং সহ মন্ত্রিসভার অধিকাংশ সাংসদরাই নিজেদের সম্পত্তি ও ধারের হিসেব দিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) আমল থেকে প্রথম এই রীতি চালু হয়।

প্রধানমন্ত্রীর দেওয়া হিসেবে দেখা গেছে গত ১৫ মাসে প্রধানমন্ত্রী মোদীর স্থাবর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৩৬.৫৩ লাখ টাকা। বর্তমানে তাঁর সেভিংস অ্যাকাউন্টে (savings account) রয়েছে ৩.৩৮ লাখ টাকা। গুজরাটের গান্ধীনগরের এসবিআইয়ের ফিক্সড ডিপোজিটে তাঁর ১.৬ কোটি টাকা জমা আছে। প্রধানমন্ত্রীর কোনও গাড়ি নেই। সোনার মধ্যে রয়েছে তাঁর চারটি সোনার আংটি। এনএসসি-তে আছে ৮.৪৩ লাখ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিক্লেয়ারেশন অনুযায়ী অধিকাংশ টাকাই তিনি জমান তাঁর সেভিংস অ্যাকাউন্টে।

একই সঙ্গে ভবিষ্যতের জন্য কিছু টার্ম ডিপোজিট‌ও করেছেন নরেন্দ্র মোদী। এক কোটি ৩৯ লক্ষ টাকা থেকে প্রধানমন্ত্রীর স্থাবর সম্পত্তি বৃদ্ধি হয়ে ১ কোটি ৭৫ লাখ টাকা হয়েছে। অর্থাৎ এক অর্থবর্ষে তাঁর সম্পত্তি বেড়েছে ২৬.২৬ শতাংশ। ১২ই অক্টোবর প্রধানমন্ত্রী নিজের থেকে তাঁর সম্পত্তির হিসেব দিয়েছেন। ৩০শে জুন অবধি তাঁর আর্থিক স্থিতি কি ছিল, সেটা হিসেব দিয়েছেন মোদী।

তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি যা টাকা পান, তার বেশিরভাগটাই তিনি জমিয়ে রাখেন। ফিক্সড ডিপোজিটের সুদের টাকা তিনি ফের লগ্নি করছেন নয়া টার্ম ডিপোজিটে। প্রধানমন্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য কিছু বাড়েনি। বর্তমানে গান্ধীনগরে একটি বাড়ি ও জমি আছে তাঁর।

মূলত এলআইসি, এনএসসিতে টাকা খাটান মোদী। ইক্যুইটি মার্কেটের দিকে পা বাড়াননি তিনি। বর্তমানে মোদীর মাইনে মাসে দুই লাখ টাকা। যদিও করোনার জেরে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা বিচার করে জেরে ৩০ শতাংশ মাইনে কম নেওয়ার সিদ্ধান্ত নেনে তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা।

RELATED Articles