বাংলা টেলিভিশন পর্দায় একের পর এক নতুন ধারাবাহিক আসতে দেখাই যাচ্ছে। বলাই বাহুল্য, টিআরপিতে পিছিয়ে পড়া ধারাবাহিকগুলি একে একে শেষ হচ্ছে আর সেই জায়গায় আত্মপ্রকাশ করছে নতুন মেগা সিরিয়াল। বাংলা সিরিয়াল কুলির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। জি বাংলা ও স্টার জলসা ছাড়াও অন্য চ্যানেল গুলি পিছিয়ে নেই।
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘চিরসখা’!
এমনিতেই বিগত কয়েক মাসে জি বাংলা এবং স্টার জলসার পর্দায় কিছু নতুন ধারাবাহিককে আসলে দেখেছেন দর্শকেরা। আর এই সকল নতুন ধারাবাহিকগুলি রীতিমত কামাল দেখাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, জি বাংলার ‘পরিণীতা’ ও স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজের’ কথা। টিআরপিতে দুর্ধর্ষ ফলাফল করে চমক ধরাচ্ছে এই সিরিয়ালগুলি।
তবে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের জন্য ফের একটা দারুন খবর। নতুন বছরের শুরুর দিকে আবার টেলিভিশন পর্দায় আসছে একগুচ্ছ নতুন সিরিয়াল। এর মধ্যে বেশ কিছু সিরিয়ালের খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। টেলি ইন্ডাস্ট্রির অন্দর থেকে খবর পাওয়া যাচ্ছিল, খুব শীঘ্রই আসছে লীনা গাঙ্গুলীর নতুন সিরিয়াল। আর এবার সেই তথ্য কনফার্ম হল।
জানা যাচ্ছে, খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক চিরসখা। এক অসম প্রেমের গল্প শোনাবে এই মেগা সিরিয়ালটি। সিরিয়ালের প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস ও অভিনেতা সুদীপ মুখার্জিকে। যা জানা যাচ্ছে, এই সিরিয়ালটি শুরু হতে চলেছে নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস থেকে।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে ফের তৃণমূল কর্মী খুন, বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগ
এছাড়াও এই ধারাবাহিকের আরেক নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী লাভলি মৈত্রকে। যিনি এতদিন ধরে রাজনৈতিক কারণে টেলিভিশন থেকে দূরে ছিলেন। আবার লীনা গাঙ্গুলির নতুন সিরিয়ালের মাধ্যমে কামব্যাক করছেন অভিনেত্রী। এছাড়াও এই ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে টেলিভিশন পর্দার পরিচিত মুখেরা।





