এই মুহূর্তে প্রায় সব বাংলা সিরিয়ালগুলিতেই টানটান উত্তেজনার পর্ব চলছে। কোনটা ছেড়ে কোনটা দেখি এমন অবস্থা। তবে যারা মিঠাই ফ্যান তারা মিঠাই ছাড়া অন্য কিছু দেখতেই চায় না। আর এই মুহূর্তে তাদের পক্ষে অন্য কিছু দেখা অসম্ভব কারণ সব থেকে বড় রহস্যের সমাধান না করা অবধি তাদের শান্তি নেই। সেই সমাধান যে হতে চলেছে খুব তাড়াতাড়ি।
মিঠাইয়ের মৃত্যুর পর থেকে একপ্রকার ভেঙে পড়েছিল তার ভক্তরা। শুধু উচ্ছে বাবু নয় তার প্রতিটা ভক্ত চাইছিল আবার যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে মিঠাই। তারা দেখতে চায় সিধাই কেমিস্ট্রি। কিন্তু সেটা আদতে হলো না তখনই। তার বদলে মিঠাই- এর মতো হুবহু দেখতে মিঠি এলো গল্পে। সেখান থেকেই পাল্টে গেলো পুরো গল্প।

মিঠি আসার পর থেকেই গল্প একেবারে অন্যদিকে ঘুরে গেছে। কারণ ততদিনে সবাই মিঠাই নেই এই বিশ্বাসের সঙ্গে মানিয়ে নিয়েছে। আর উচ্ছে বাবুও পাল্টে গেছে। তবে তার আচরণে সকলেই শুধু একটা বিষয় নিয়ে ভাবছে যে এই মিঠি কি আসলে মিঠাই নাকি দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব? যদিও গতকাল দেখানো হলো যে এবার মৃত্যুর রহস্যের সমাধান করতে সকলে মিলে একটা প্ল্যান করেছে।
কিন্তু দর্শকদের মন থেকে কৌতূহল কিছুতেই মিটছে না আর তাই অবশেষে দর্শকদের একটা ইঙ্গিত দিয়ে দিল মিঠাই রানী নিজেই। মিঠাই নায়িকা সবার প্রিয় সৌমীতৃষা কুণ্ডু সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিত ভরা পোস্ট করেছে যা থেকে দর্শকদের মনে আরো বেশি প্রশ্ন জেগে উঠেছে যে আসলে কি তাহলে মিঠি মিঠাই হয়ে ফিরে এসেছে?

সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ instagram এ স্টোরিতে একটি পোস্ট দিয়েছে মিঠাই যেখানে সে হিন্দিতে লিখেছে “আগার কিসি চিজ কো দিল সে চাহো তো…বাকি কা তো পতা হ্যায় না?” এর বাংলা করলে দাঁড়ায় কোন কিছু মন দিয়ে চাইলে…বাকিটা তো আপনারা জানেন তাই না? আসলে ভক্তরা এবং উচ্ছে বাবু মনেপ্রাণে চাইছে তার মিঠাই যেন ফিরে আসে আর সেটাই যে এবার হতে চলেছে এমনই একটা আভাস হয়তো দিয়ে দিল অভিনেত্রী নিজে।





