সার্থককে ভালোবাসার কথা স্বীকার করল স্রোত, স্রোতকে কিছুতেই অন্যজনকে বিয়ে করতে দেবে না, পণ সার্থকের! জমজমাট পর্ব মিঠিঝোরায় 

জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora)-তে দেখছি উজ্জ্বল বাবু স্রোত আর সার্থকের সম্পর্কটাকে ঠিক করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি জানেন তার ছেলে খুব জেদি, তাই ছেলের মুখ থেকে তার মনের কথা বার করবার জন্য তিনি রাইয়ের সাথে পরিকল্পনা করে স্রোতের অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা বলছেন এবং নিজে উদ্যোগী হয়ে সম্বন্ধ করছেন, যাতে সার্থক তার মনের কথাটা বাবাকে বলে।

মিঠিঝোরা আজকের পর্ব ৩০ সেপ্টেম্বর (MithiJhora today full episode 30 September)

আজকের পর্বে দেখা যায় রাইকে স্রোত বারবার বলতে থাকে, সে কিছুতেই কালকে উজ্জ্বল বাবুর বাড়ি যাবে না কারণ সে এই বিয়েটা করতে চায় না। রাই তাকে বারবার বোঝায় যে একবার দেখাশোনা হলেই কখন‌ও বিয়ে হয়ে যায় না। সম্বন্ধ দেখলে অসুবিধা কোথায়? বিয়ে না করলেই হল! কিন্তু স্রোত রাইকে বোঝায়, সে তো দেখাশোনা করতে যেতেই চায় না। রাই তো স্রোতের কথা বোঝেনা। স্রোত তখন নিজের দাদাকে গিয়ে বলে এই সম্বন্ধটা ভেঙে দেওয়ার জন্য।

বিক্রম তখন বলে, একবার গেলেই বিয়ে হয়ে যায় না তাছাড়া আমার মনে হয় এই সম্বন্ধটা তোর জন্য ভালই হবে। তোর পড়াশোনার ক্ষেত্রে টাকা পয়সার যে সমস্যাটা সেটাও মিটে যাবে আবার বিদেশে গিয়ে তুই ডাক্তারিও করতে পারবি। স্রোত বিরক্ত হয়ে তখন দাদার ঘর থেকে চলে যায়। অন্যদিকে বিক্রমকে ফোন করে অনির্বাণ আশ্বস্ত করে যে টাকার জন্য চিন্তা না করতে, সে একটা সংস্থার সাথে যোগাযোগ করেছ। সেখান থেকে টাকার জোগাড় হয়ে যাবে।

অন্যদিকে সার্থক এই বিয়েটা আটকানোর চেষ্টা করে কিন্তু যখন আটকাতে পারে না তখন নিজে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যেতে চায়, তারপর সে নিজেই অবাক হয়ে ভাবতে থাকে সে কেন এইভাবে স্রোতের বিয়ে আটকাতে মরিয়া হয়ে উঠেছে? স্রোতের বিয়ে হয়ে গেলে তার কী? সেইসময় স্রোত তার ভাবনাতে আসে আর সার্থক স্রোতের সাথে ঝগড়া করে সে বিয়েতে রাজি হয়েছে বলে। এরপর স্রোত তাকে বলে, আপনি আসলে আমাকে ভালোবাসেন! সার্থক স্রোতকে জড়িয়ে ধরে।

অন্যদিকে পরদিন স্রোত রাইকে বলে, তুই চলে যা আমি কিছুতেই যাব না। রাই তখন বলে, এটা কিন্তু তুই বাড়াবাড়ি করছিস, কথা দেওয়া হয়ে গেছে আঙ্কেলের সম্মানের কথাটা ভাববি না? স্রোত তখন যেতে রাজি হয়। অন্যদিকে সার্থককে শুনিয়ে শুনিয়ে তার বাবা বাড়ির কাজের লোককে বলতে থাকে আমার ভাবনাতে কী যায় আসে? আমি তো তাকে এই বাড়িতেই আনতে চেয়েছিলাম কিন্তু যার হাত ধরে আনতে চেয়েছিলাম সেই তো রাজি নয়!

অন্যদিকে সার্থক এসে বলে সাড়ে ছটা অনেকক্ষণ বেজে গেছে আমার মনে হয় তারা আসবে না, তুমি একবার ফোন করে জেনে নাও। কারণ তারা যদি না আসে, শুধু শুধু তোমার এত আয়োজন নষ্ট হবে। উজ্জ্বল বাবু বলে তুই এত ছটফট করছিস কেন যখন আমাকে তারা কথা দিয়েছে তখন ঠিকই স্রোত আর তার পরিবার আসবে। সার্থক কাউকে বোঝাতে পারে না কিন্তু সে মনে প্রাণে চাইতে থাকে স্রোত যেন না আসে। তবে কি আগামী পর্বে সার্থক তার মনের কথা স্রোতকে বলে দেবে?

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles