মারণ রোগ বাসা বেঁধেছে রাইয়ের শরীরে, মৃত্যুর পথে রাই! রাইয়ের জীবন শেষ দেখিয়েই কী শেষ হবে মিঠিঝোরার গল্প?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যায় যে, রাইয়ের প্রেগনেন্সির ফলস রিপোর্ট দেখে তাকে ভুল বুঝে অনির্বাণ এবং তার পরিবার। অনির্বাণকে রাই যতবার সত্যিটা বলতে চায়, যে রিপোর্টটা ঠিক নয় সে প্রেগন্যান্ট নয়, ততবার আগুনে ঘি ঢালার মতো অশান্তি আরও বাড়িয়ে চলে অনির পরিবার। কিন্তু রাই আসলে কি হয়েছে তার? একমাত্র স্রোত আর শৌর্য্য ছাড়া কেউ সেটা জানতে চায় না।

অন্যদিকে রাইয়ের বিপদের সময় শৌর্য্য রাইকে ফোন করে বলে যে অনিদার উপর রাগ করে সে যেন নিজের উপর হেলাফেলা না করে সে যেন অন্য কোন ডাক্তারের সাথে যোগাযোগ করে তার সমস্যাগুলো দেখিয়ে নেয়। প্রয়োজনে শৌর্য্য তাকে নিজের পরিচিত কতগুলো ডাক্তারের নাম্বারও দিতে পারে বলে জানায়।রাই নিজের বিপদের দিনে এমন একজন বন্ধুকে পাশে পেয়ে নিশ্চিন্তে হয় কিছুটা।

এরপর স্রোত তার দিদিভাইয়ের কী হয়েছে এটা জানবার জন্য সার্থক স্যারের বাবা মানে উজ্জ্বল স্যারের সাথে সে যোগাযোগ করে! উজ্জ্বল স্যার বলে, এই রিপোর্টগুলো দেখে কিছুই বলা সম্ভব নয় হতে পারে রোগটা কিছুই নয় হতে পারে রোগটা অনেক জটিল কারণ এগুলো প্রাথমিক পর্যায়ের রিপোর্ট, আরো অনেকগুলো টেস্ট করতে হবে। এরপর উজ্জ্বল স্যারের পরামর্শ অনুযায়ী বাকি টেস্টগুলো‌ও করে ফেলে রাই।

এরপর দেখা যায় মেডিকেল বোর্ড বসেছে রাইয়ের জন্য, সেখানে ডাক্তাররা বলছে এই জায়গাটায় ধরা পড়েছে! রাই জিজ্ঞেস করে কী? ডাক্তাররা তখন বলে ক্যান্সার। রায় তখন চমকে ওঠে এবং হেসে জিজ্ঞেস করে, আমার হাতে আর কতটা সময় আছে? তখন স্রোত বলে, দিদিভাই তুই এইভাবে কেন বলছিস?

ডাক্তাররা তখন বলে, আপনি চিন্তা করবেন না যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন তত তাড়াতাড়ি ভালো। রাই তখন জিজ্ঞেস করে আমার সুস্থ হওয়ার চান্স কত পারসেন্ট? সার্জেন ডাক্তার তখন বলে, আমি এখন‌ও অবধি ছ’জনের চিকিৎসা করেছি,ছয় জনই সুস্থ হয়ে গিয়েছেন, তবে চান্স ফিফটি ফিফটি থাকে। সেই কারণে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা প্রয়োজন। রাইকে ডাক্তাররা আগামীকাল অপারেশন করার কথা বলে এবং রাই রাজি হয়।

কিন্তু গল্প যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে রাইয়ের মৃত্যু দিয়েই শেষ হবে এই গল্প,কারণ শৌর্য্যের সাথে মিল হওয়া সম্ভব নয় আর অনির্বাণ চরিত্রটিকে ইতিমধ্যে বিষাক্ত করে দেওয়া হয়েছে তাই নায়িকার মৃত্যু দিয়েই গল্প শেষ হবে বলে দর্শকের অনুমান।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles