টলিউডে ফের দুঃসংবাদ! বাংলার সায়রা বানু দোলন ও দীপঙ্করের সুখের সংসারে বড় বিপদ, কী ঘটল হঠাৎ?

একটার পর একটা দুঃসংবাদ আছড়ে পড়েছে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে। আর জি কর কাণ্ডের তিলোত্তমার মৃত্যু নিয়ে এমনিতেই ক্ষোভে ফুঁসছিল টলিউড, তারই মধ্যে জনপ্রিয় অভিনেতার তরফ থেকে আসা একটি দুঃসংবাদ নাড়িয়ে দিল চলচ্চিত্রপ্রেমী থেকে শুরু করে টেলিভিশনপ্রেমীদের। দুঃসংবাদটি আবার এল দীপঙ্কর দের (Dipankar de) থেকে। বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা দীপঙ্কর দে। ৭৮ বছর বয়সেও তার অভিনয় দেখলে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান দর্শক!

পুরনো চাল ভাতে বাড়ে প্রবাদকে সত্য করে দীপঙ্কর দের অভিনয়‌ও বয়সের সাথে সাথে যেন আর‌ও ধারালো হয়েছে। অভিনয় জীবনের সাথে সাথে দীপঙ্করের ব্যক্তিগত জীবনও বেশ রঙিন। দীর্ঘসময় ধরে চুটিয়ে প্রেম করার পর চার বছর আগে ২০২০ সালে ভালোবেসে দীপঙ্কর বিয়ে করেছেন অভিনেত্রী দোলন রায়কে। দোলন রায়ের সাথে দীপঙ্করের বয়সের ফারাক ২৬ বছর।

তবুও বয়সের পার্থক্য কখনই তাদের সম্পর্কের মধ্যে কাঁটা হয়ে দাঁড়ায়নি। দোলনের কথায় দিলীপ কুমার এবং সায়রাবানুর মতোই তাদের সম্পর্ক। যেখানে বয়সটা একটা সংখ্যা মাত্র। একটি সাক্ষাৎকারে দীপঙ্কর এবং তার মায়ের বয়সের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই জানিয়ে দোলন বলেন,“আমার মা এবং আমার স্বামীর বয়সের ফারাক মেরেকেটে ৫-৬ বছর। বলাই বাহুল্য, মা-ই বয়সে বড়। জামাই-শাশুড়ির মধ্যে সম্পর্ক টক-ঝাল-মিষ্টি”। 

বাংলার সায়রাবানু হয়ে দীপঙ্করকেও ৯৮ বছর অবধি বাঁচিয়ে রাখতে চান দোলন। কিন্তু এইবার দোলন আর দীপঙ্করের সংসারে নেমে এলো বিপর্যয়। ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হলেন দীপঙ্কর দে। গত সোমবার রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমোতে যান অভিনেতা এরপর ঘুমের ঘোরেই তিনি সশব্দে খাট থেকে পড়ে যান। খাট থেকে বেকায়দায় পড়ে যাওয়ার জন্য গুরুতর জখম হন তিনি।

অভিনেতার ডান কানের উপরের অংশ অনেকটা কেটে যায়, বেশ অনেকটাই রক্তপাত হয় তার। তবে দুর্ঘটনা হলেও প্রাথমিক চিকিৎসাটুকু করিয়েই পরদিন বঁধুয়ার শুটিং করতে দক্ষিণ কলকাতার স্টুডিওতে যথাসময়ে উপস্থিত হয়ে গিয়েছিলেন অভিনেতা। তাও কল টাইমের আধঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলেন তিনি। কাউকে কোন‌ও কিছুই জানান নি, তবে বিষয়টা প্রথম নজরে পড়ে বধুঁয়া ধারাবাহিকের নায়ক রেজওয়ানের। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত স্তরেও তাদের মধ্যে ভালোরকম সম্পর্ক রয়েছে।

রেজ‌ওয়ান জিজ্ঞেস করতেই দীপঙ্কর দে সবটা বলেন। রেজ‌ওয়ান বলেন, এই বয়সেও কাজের প্রতি তাঁর এই নিষ্ঠা শিক্ষণীয়। উনি চাইলেই আজকের দিনটা বিশ্রাম নিতে পারতেন। নিলেন না, কারণ ছুটি নিলে আজকের চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যে ওনার সহ অভিনেতারা সমস্যায় পড়বেন। এমনকি হাসপাতালে যাওয়ার কথা বললেও উনি যেতে রাজি হন নি।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles