ভুবন বাদ্যকর (Bhuvan Badyakar) নামটা সকলেরই জানা। একসময় কাঁচা বাদাম গান গেয়ে জনপ্রিয় হয়েছিলেন তিনি। কাঁচা বাদাম গান গেয়ে দর্শকদের সামনে এসেছিলেন বাদাম কাকু। সোশ্যাল মিডিয়ায় তার গান প্রকাশ্য মাত্রই ভাইরাল হয়ে যায়। গ্রামেগঞ্জের অনেকেই তার গানে মুগ্ধ ছিল। শুধু রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি জন্য নয় তিনি গান গেয়েছেন স্টুডিওতেও। গান গেয়ে হঠাৎ বিখ্যাত হয়ে যান ভুবন বাদ্যকর।
গত সোমবার ১৩ই মে ছিল লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব। এখনো বাকি রয়েছে বেশ কয়েকটি দফার ভোট গ্রহণ পর্ব। চারিদিকে লোকসভা নির্বাচনে আবহে উত্তপ্ত। এবার কাঁচা বাদাম গানের পর লোকসভা নির্বাচনকে নিয়ে আস্ত একটি গান লিখে ফেললেন ভুবন বাদ্যকর (Bhuvan Badyakar)। সোমবার ভুবন বাদ্যকর নিজের লোকসভা কেন্দ্রে ভোট দেন। দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের পুংলাপুরে ভোট দিলেন তিনি। প্রায় দুই কিলোমিটার হেঁটে এসে তিনি ভোট দিয়েছেন এদিন। ভোট দেওয়ার পরই গান শোনান তিনি। তার সেই গান এখন ভাইরাল।
এই ভুবন বাদ্যকরকে (Bhuvan Badyakar) চিনতে আর অসুবিধা হয় না। কয়েক বছর আগে যার বাদাম বিক্রি করে দিন চলত হঠাৎ করেই বাদাম নিয়ে এই গান লিখে ফেলেন তিনি। নিজের গলায় সুরে গানটি গেয়ে রীতিমতো বিখ্যাত হয়েছেন। যাকে বলে রাতারাতি বিখ্যাত হওয়া তার এক উদাহরণ ভুবন বাদ্যকর। তার কাঁচা বাদাম গানের পাশাপাশি তিনিও বিখ্যাত হন। এখন তিনি এক প্রকার তারকা হয়ে উঠেছেন। তারকাদের তো সমাজ সচেতনতা নিয়ে একটি দায়িত্ব রয়েছে এমনই মনে করেন ভুবন বাদ্যকর। তাই নিজের লোকসভা কেন্দ্রে ভোট দিতে এসে সেই দায়িত্ব পালন করেছেন তিনি। এমনকি ভোট দিতে এসে সকলের উদ্দেশ্যে বলেছেন,’ হানাহানি করে নয়, বরং আনন্দ করে যেন ভোট দেন সকলে।’
এরপরই সেখানকার ভোটারদের আবদারে ভুবন বাদ্যকর (Bhuvan Badyakar) বিখ্যাত কাঁচা বাদাম গান গেয়ে শোনান। কয়েক বছর আগে এই গানে দেশের অসংখ্য মানুষ এমনকি বিদেশের বহু মানুষও মেতেছিলেন। ভাইরাল হয়ে গিয়েছিলেন তিনি। মাঝে বহু টাকার মালিক হলেও এখন আবার সাধারণ বেশেই ফিরে এসেছেন তিনি। টাকার চাকচিক্য নেই। সাধারণের মতোই ভোটের দিন দেখা গেল তাকে। মুখে সেই পরিচিত হাসি আর গলায় কাঁচা বাদামের সুর। ভোট দেওয়ার পাশাপাশি মনোরঞ্জন করলেন ভোটারদের।






