Locket Chatterjee questioned for Didi No. 1 Audition in Chuchura: চলছে লোকসভা নির্বাচন। চার দফার ভোট হয়ে গিয়েছে। এখনও বাকি তিন দফার ভোট। এই মুহূর্তে রাজ্যে চলছে ব্যাপক উত্তেজনা। নানান দলের প্রার্থীরাই ব্যস্ত প্রচার নিয়ে। এরই মধ্যে এবার ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠল হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (Locket Chatterjee questioned for Didi No. 1 Audition in Chuchura)।
আগামী ২০ মে সোমবার রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে ভোট। এর ঠিক চারদিন আগেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, গতকাল, বুধবার চুঁচুড়ার রবীন্দ্রনগরে দেবীদাসতলার একটি স্টুডিওতে সকাল থেকেই ভিড় দেখা যায়। লাইন দিয়ে সেখানে নাম নথিভুক্ত করতে দেখা যায় মহিলাদের। সেখানে রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে অডিশন চলছে বলে হোর্ডিং লাগানো হয়েছে (Locket Chatterjee questioned for Didi No. 1 Audition in Chuchura)।
বলে রাখি, হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে চুঁচুড়া। আর হুগলির তৃণমূল প্রার্থী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার ‘দিদি নম্বর ১’ নামের রিয়্যালিটি শো-এর সঞ্চালিকা। ফলে ভোটের মুখে এভাবে রিয়্যালিটি শো-এর অডিশন নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee questioned for Didi No. 1 Audition in Chuchura)।
সেই ঘটনার ভিডিও শেয়ার করে লকেট সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নম্বর ওয়ানের অডিশন চলছে। আমার কাছে কিছু ভিডিয়ো এসেছে। ভোটারদের কাছে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নম্বর ওয়ানে সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। ভেবে দেখুন, তৃণমূল কতটা ফেক। এই অডিশন অবিলম্বে বন্ধ করা হোক” (Locket Chatterjee questioned for Didi No. 1 Audition in Chuchura)।
https://twitter.com/me_locket/status/1790679270588612782
যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ (Locket Chatterjee questioned for Didi No. 1 Audition in Chuchura) উড়িয়ে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “সব মিথ্যা কথা। মিথ্যা প্রোপাগান্ডা করছে। এসব কিচ্ছু নয়। যেহেতু দিদি নম্বর ওয়ান ৩৬৫ দিনের শো… আমি সারাদিন প্রচার করছি, তারপর রাত্রে গিয়ে শ্যুটিং করছি। আমার পক্ষে কলকাতায় যাতায়াত করা সম্ভব নয়, তাই আমাকে রাত্রে কাজ করতে হচ্ছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, ভোটের কোনও ব্যাপার নেই। নর্মালভাবেই আমাদের কাজ হচ্ছে”।
এরপর লকেটকে পাল্টা দিয়ে তৃণমূল প্রার্থী বলেন, “এসব বাজে কথা বলতে বারণ করুন। ভোট এসে গিয়েছে। এসব ফালতু কথা বলে ইমেজ তৈরির কোনও মানে নেই”।





