এবার সুশান্ত সিং রাজপুত অস্বাভাবিক মৃত্যু মামলার সঙ্গে মাদকচক্র যোগে গ্রেফতার করা হল অ্যাজিসিলাওস ডিমিট্রিয়াডেসকে।ইনি অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী ও হবু বৌ গ্যাব্রিয়েলার দাদা। অভিযোগ, সুশান্তের মৃত্যুর পর যে মাদক কারবারী এবং পাচারকারীদের গ্রেফতার করা হয়, তাঁদের সঙ্গে যোগ রয়েছে অ্যাজিসিলাওস ডিমিট্রিয়াডেসের।
সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। এখনো তাকে আদালতে তোলা হয়নি। এখন তাকে এনসিবির হেফাজতে রাখা হয়েছে। যদিও এই বিষয়ে গ্যাব্রিয়েলা বা অর্জুন রামপাল কেউই কোনো মন্তব্য এখনও করেননি তবে স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় তাদের নাম জড়িয়ে পড়েছে যা নিয়ে বিটাউন ফের সরগরম।
১৪ জুন বান্দ্রাতে নিজের অ্যাপার্টমেন্টে আত্মঘাতী হন সুশান্ত। তবে সেটা আত্মহত্যা নাকি খুন সেই নিয়ে প্রবল বিতর্ক চলে গত চারমাস ধরে। উঠে আসে মাদকচক্র যোগ। এনসিবি আটক করে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে। অভিনেতার বাড়ির কর্মী স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্তকেও গ্রেফতার করা হয়। তবে বর্তমানে এইমসের ফরেনসিক বিশেষজ্ঞ দল জানিয়েছেন যে, সুশান্ত আত্মহত্যা করেছেন তাই গোটা ঘটনাটি এখন ধামাচাপা পড়ে গিয়েছে ধরে নেওয়া যায়।





