একি! মরে গিয়ে আবার ফিরে এলো যমুনা! সাজ দেখে ছি ছি করছে নেট নাগরিকরা

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি।দর্শকরা প্রতিদিন এই ধারাবাহিকের পর্দায় চোখ রাখেন। যমুনা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য। তার স্বামীর চরিত্রে দেখা যাচ্ছে রুবেল দাসকে। এই মুহূর্তে ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। নতুন রকম টুইস্ট আসছে যা নিয়ে উত্তেজিত দর্শকরা।

গল্পের প্রেক্ষাপট অনুযায়ী বর্তমানে যমুনার মৃত্যুর সময়ের মুহুর্ত দেখানো হচ্ছে। আসলে স্বামীর পরামর্শ মত মর্গের মধ্যে মৃত অবস্থায় ভান করছে সে। আসল দোষী কে সাজা দেওয়ার জন্যই এই ফন্দী এঁটেছে তারা।

ধারাবাহিকে ইতিমধ্যেই দুর্গাপুজোর মরসুম শেষ। লক্ষ্মী পূজার তোড়জোড় চলছে বাড়িতে।আর ঠিক এই সময়ে আছে যমুনার অনুষ্ঠান। তার মতে যমুনার এই অনুষ্ঠানেই পুনর্জন্ম হবে।তাকে নতুন রূপে দেখা যাবে। মেক আপ হাতে বসেছেন তিনি।

স্ত্রীর অনুষ্ঠান স্বাভাবিক ভাবেই সঙ্গীতও চলে এসেছে। ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে।সেখানে মেক আপ হাতে শ্বেতা ভট্টাচার্য কে দেখে রীতিমত হাসির মহড়া তৈরি হয়েছে নেট দুনিয়ায়।

এমনিতেই জনপ্রিয় হলেও নেট মাধ্যমে প্রায়শই ট্রোলের মুখে পড়ে এই ধারাবাহিক। এবারও তার অন্যথা ঘটেনি। আবার এই যমুনার পুনজন্ম নিয়ে হাসির রোল উঠেছে।রীতিমত খিল্লি করছেন নেটিজেনদের একাংশ। প্রোমো ভিডিওতে কমেন্ট করে কেউ লিখেছেন ‘যমুনা না যমরাজ? মরেও মরে না। অন্য একজন লিখেছেন ‘যমুনা মরে নাই, কই মাছের জান এত সহজে মরবে!’ কারও কথায়, ‘এই সিরিয়ালটার নাম শুনলেই গা গুলিয়ে ওঠে’। এই নতুন প্রোমো দেখে রীতিমতো ক্ষেপে গেছে নেটিজেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles