দু’বছর আগে হঠাৎই প্রকাশ্যে এসেছিল তথা মুখোপাধ্যায়, দেবলীনা দত্তের (Debleena Dutta) বিচ্ছেদের খবর। ন’বছরের বিবাহিত জীবন ভেঙে বেরিয়ে আসেন দেবলীনা। তবে এখনো তাদের আইনি বিচ্ছেদ হয়নি। এখনো যে কোন সাক্ষাৎকারে খোলাখুলি ভাবে নিজেদেরকে নিয়ে কথা বলেন তথাগত-দেবলীনা। বিচ্ছেদের পরও তাদের সম্পর্ক সমীকরণ ও ভোলেন না তারা। জানা গেছে তথাগত-র সঙ্গে সম্পর্ক রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ বিবৃতি চট্টোপাধ্যায়ের। টলিপাড়া সূত্রে এমনটাই খবর। বিচ্ছেদের পর দেবলীনা (Debleena Dutta) থাকছেন তার মায়ের সাথে।
সদ্য অনুষ্ঠিত হয়ে গেল এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সেখানে একাধিক অভিনেতা অভিনেত্রীরা নজর কেড়েছে। আলাদা লুকে, স্টাইল স্টেটমেন্টে ধরা দিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। তাদের মধ্যে অভিনব লুকে সেজেছিলেন দেবলীনা দত্ত। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের দিনে দেবলীনা (Debleena Dutta) পড়েছিলেন সাদা গাউন, গাউনে সাদা গোলাপের কাজ করা। গাওনের উপরের ভাগটা সাদা নকল গোলাপের কাজে ভর্তি ছিল। কোমরের কাছে গোলাপের একটি বড় লাভ সাইন। হাতে নেটের উপর ছিল ছোট ছোট গোলাপ। এর সাথে খোঁপা বেঁধে সাজ পরিপূর্ণ করেছিলেন অভিনেত্রী। খোঁপাতে লাগানো ছিল সাদা রিং। গাউনের গ্ল্যামারস লুকে তাকে পড়তে হয়নি কোন গয়না। গোটা গাউনটাই তার সাজ পরিপূর্ণ করে দিয়েছিল।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের দিন দেবলীনার (Debleena Dutta) ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসার বন্যা বয়ে যায়। ছবিটির দারুন ভাইরাল হয়। এক ব্যক্তি লেখেন, ‘একদম সিন্ড্রেলার মতো লাগছে। ভীষণ সুন্দর দেখাচ্ছে আপনাকে।’ কেউ আবার লেখেন, ‘ঐশ্বরিক সৌন্দর্য বোধহয় একেই বলে।’ তৃতীয় ব্যক্তির মতে, ‘ঠিক যেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড।’
View this post on Instagram
ভালোর মধ্যে খারাপ তো থাকবেই। কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্য করেছেন দেবলীনার ফটোতে। তাঁদের নাকি দেবলীনার সাজ পছন্দ হয়নি। এক ব্যক্তি কটাক্ষ করে লেখেন, ‘এটা কি মেট গালার রেড কার্পেট নাকি! জঘন্য।’ আরেকজন লেখেন, ‘একদমই মানায়নি।’
আসছে দেবলীনার (Debleena Dutta) নতুন ছবি নেগেটিভ। সেখানে তার সঙ্গে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। এই প্রথম রাহুলের সাথে জুটি বেঁধে কাজ করবেন অভিনেত্রী। তাদের এই জুটির প্রথম ছবি হতে চলেছে নেগেটিভ। নেগেটিভ ছবি পরিচালনা করেছেন বাপ্পা। বাপ্পা পরিচালিত এই ছবিটিতে উঠে আসবে বিশ্বকর্মা এবং তার স্ত্রী মালার কথা। এই ছবিতে বিশ্বকর্মার চরিত্রে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। মালার চরিত্রে থাকবেন দেবলীনা দত্ত। এছাড়া অন্যান্য ভূমিকায় আছেন শ্রীলেখা মিত্র, রানা বসু ঠাকুর, প্রমুখ।





