দোকানে নিজের হাতে কচুরি ভাজলেন তারকা দম্পতি! টিআরপি বাড়াতে আর কী কী করাবেন শো নির্মাতারা? প্রশ্ন নেটিজেনদের

স্টার জলসার রিয়েলিটির শো ‘ইসমার্ট জোড়ি’ সেই ভাবে দর্শকদের মন কাড়তে পারছে না। শো’র সঞ্চালক অভিনেতা জিৎ। অভিনয় জগতের তারকারা তাঁদের রিয়েল লাইফ জোড়ি নিয়ে খেলছেন ‘ইসমার্ট জোড়ি’তে।। নানান রকম খেলা করাচ্ছেন তাঁদের দিয়ে সঞ্চালক জিৎ। কিন্তু কোনওভাবেই টিআরপি বাড়ছে না এই শোয়ের।

শো’র নির্মাতারা এবার তারকা দম্পতিদের টেলিভিশন থেকে সোজা রান্না ঘরে পাঠিয়েছেন। কিছুদিন আগেই দেখা গেছে, তারকা দম্পতি অভিনেতা ভরত কল ও তাঁর স্ত্রী জয়শ্রী রাস্তায় রোল বিক্রি করছেন। এবার প্রতিযোগী জুটি সুদীপ মুখোপাধ‍্যায় এবং তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তীকে দেখা গেলো কচুরি ভাজতে।  

ঘেমেনেয়ে নিজের হাতে সঞ্চালক জিৎ’র জন্য কচুরি বানিয়ে আনলেন। দোকানের রান্না ঘরে ময়দা মেখে, পুর ভরে, কচুরি ভেজে এনেছেন তাঁরা। অভিনেতার রান্নার গুণ ভালই বলেছেন জিৎ।

সম্প্রতি শুরু হয়েছে জি বাংলার গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’র নতুন সিজিন। সেই শো’র সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না ‘ইসমার্ট জোড়ি’। ইসমার্ট জোড়ির টিআরপি প্রায় তলানিতে ঠেকেছে। যার জন্য নতুন নতুন খেলা এনে টিআরপি বাড়ানোর চেষ্টায় রয়েছেন শো নির্মাতারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর