ফিট অ্যান্ড ফাইন থাকা এখন সব পেশাতেই দস্তুর। আর ইন্ডাস্ট্রির নাম যদি হয় বলিউড আর পেশা যদি হয় অভিনয় তবে ফিট থাকা তো বানতা হ্যায়। জিম-ফ্রীক অভিনেতা-অভিনেত্রীরা প্রায়শই তাদের ওয়ার্ক আউটের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের নানা মন্তব্যে ভরে ওঠে টাইমলাইন।
সম্প্রতি নিজের ওয়ার্ক আউটের একটি ভিডিও আপলোড করেছেন উঠতি অভিনেত্রী নিয়ন্তা আচার্য্য। নিয়ন্তা যেমন ফ্যাশনপ্রেমী তেমন ফিটনেস ফ্রীক। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তিনি নানারকম পোস্ট করে ফ্যানদের মোটিভেট করার চেষ্টা করে থাকেন।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন নিয়ন্তা। যেখানে বরাবরের মতোই কিভাবে নিজেকে ফিট রাখা যায় সেই সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছেন একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে একটি ব্র্যান্ডের হয়ে প্রমোশনও করেছেন। মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। লাইকের সংখ্যা বাড়তে থাকে প্রতিমুহূর্তে।কী আছে এই ভিডিওতে? আপনি নিজেই দেখে নিন। আপনাদের জন্য রইল ভিডিওটি।





