সদ্যই মা হয়েছেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। পুত্র সন্তানের জন্ম দেন তিনি। নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন অভিনেত্রী। এর সঙ্গে তার মা হওয়ার অভিজ্ঞতা ও জন্মের পর তার সন্তানের শারীরিক অসুস্থতার কথাও নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। যদিও সন্তানের মুখ প্রকাশ্যে আনেন নি পূজা। সন্তানের ছবি পোস্ট করলেও তার মুখে একটি স্মাইলির এমোজি দিয়েছিলেন। তাদের পরিবারের নিয়ম অনুযায়ী সন্তানের মঙ্গল কামনায় পুজো না করা পর্যন্ত সন্তানের মুখ বাইরের লোককে দেখাতে নেই।
সম্প্রতি গোলাপি রঙের একটি পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় একটি নিজের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। অসম্ভব গ্ল্যামারাস লাগছে তাকে এই ছবিতে। আগের থেকেও যেন আরও বেশী আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। তবে কী এটাই ‘মাম্মি গ্লো’? একেবারেই তাই, নতুন মা তিনি, চেহারায় জেল্লা তো ফুটে উঠবেই। তার এই ছবি খুবই প্রশংসিত হয়েছে নেটিজেনদের কাছে।
এর আগেও পূজা বেবি বাম্প নিয়ে অনেক ছবি শেয়ার করেছেন। তার সেই বেবি বাম্পের ফটোশুট রীতিমতো চমকে দেয় তার ভক্তদের। প্রতিটি ছবিই নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এই ছবি নিয়েও নেটিজেনের একাংশের রোষের মুখে পড়তে হয় পূজাকে। কারণ তার উন্মুক্ত বেবি বাম্প। তিনি কেন এমন উন্মুক্ত বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, এ নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সবই ঠিক হয়ে যায়। এখন তার ভক্তকূল তার পুত্র সন্তান আসার খুশিতে অবিরাম শুভেচ্ছা বার্তা পাঠায় তার বিভিন্ন পোস্টে।
প্রসঙ্গত, হিন্দি টেলি অভিনীতা কুণাল বর্মার সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল পূজার। ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা’ ধারাবাহিকের সময় থেকেই তাদের প্রেম পর্ব শুরু। এরপর দীর্ঘ ৯ বছরের বেশী সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। ২০১৭ সালে বাগদানও সেরে ফেলেন এই সেলেব জুটি। এরপর গত বছর দুর্গাপুজোর দশমীতে পূজাকে সিঁদুর মাথায় অবস্থায় সিঁদুর খেলতে দেখা যায়। এরপরই অভিনেত্রী জানান যে তিনি আর কুণাল বিয়ে করেছেন। এই বছর বড় অনুষ্ঠান করে সামাজিক বিয়ে করার কথা ছিল তাদের কিন্তু লকডাউনের কারণে তাও ভেস্তে যায়। কিন্তু নতুন সন্তানকে নিয়ে এখন সুখেই দাম্পত্য জীবন উপভোগ করছেন পূজা ও কুণাল।





