রবীন্দ্রনাথের সাথে বড় যোগ রয়েছে স্বয়ং রচনার, নিজেই জানালেন সেই গোপন কথা, জানেন সেটা কী?

বিগত তিন দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করে চলছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। অমিতাভ বচ্চন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেবেরও নায়িকা হয়েছেন রচনা। বাংলা দিদি নাম্বার ওয়ান হিসেবে পরিচিত রচনা বন্দ্যোপাধ্যায়। সিনে জগত থেকে বহুদিন দূরত্ব বজায় রেখেছেন। শেষ তাকে সিনেমায় দেখা গেছিল উইন্ডোজ প্রোডাকশনের রামধনু ছবির বিশেষ এক চরিত্রে।

‌বড় পর্দা থেকে দূরে থাকলেও তিনি দিয়ে দিদি নাম্বার ওয়ান হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন রচনা (Rachana Banerjee)। দিদি নাম্বার হিসেবেই এখন খ্যাত রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। ‌ এবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চ পেরিয়ে তিনি পা রেখেছেন রাজনীতির ময়দানে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলী কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়ছেন তিনি।

রচনা ব্যানার্জি কে নিয়ে বিভিন্ন মহলের হইচই হয়েছে অনেক সময়। তবে কি জানেন তিনি রবীন্দ্রনাথের কন্যা? রবীন্দ্রনাথ বলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই মনে আসে সবার প্রথমে। তবে এই রবীন্দ্রনাথ কিন্তু কবিগুরু নন। রচনার (Rachana Banerjee) বাবার নাম রবীন্দ্রনাথ তবে তিনি রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। ‌বাবার মৃত্যু অভিনেত্রীর জীবনে ঝড় তুলে দিয়েছিল। কষ্টকে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তিনি। বাবাকে আঁকড়ে ধরে এই ছিল অভিনেত্রীর পথচলা। তার হাত ধরেই এসেছিলেন অভিনয় জগতে।

জানা যায় রচনা নামটাও এসেছে রবীন্দ্র রচনাবলী থেকে। একটি অনুষ্ঠানে এসে রচনা (Rachana Banerjee) জানিয়েছিলেন অভিনেতা সুখেন দাস তার নাম পাল্টে দিয়েছিলেন রচনার আগের নাম ছিল ঝুমঝুম। সিনেমায় আসার পর ঝুম ঝুম নামটা শুনে রেগে গেছিলেন সুখেন দাস। অভিনেতা সুখেন দাস বলেছিলেন, “ঝুমঝুম নামটা কিন্তু এক্কেবারেই চলবে না। লোকে বলবে, মুনমুন সেনের বোন। ফলে নাম পাল্টাতেই হবে।”

শোনা যায় রচনার (Rachana Banerjee) নাম পাল্টানোর জন্য রবীন্দ্র রচনাবলী সঙ্গে করে নিয়ে এসেছিলেন সুখেন দাস। ‌ বই খুলে অনেক খোঁজা হয়েছিল তারপর তিনি বলেছিলেন, “রবীন্দ্র রচনাবলী’র মধ্যেই নামটা আছে–রচনা! এই নামটাই থাকুক”। সেই থেকে ঝুমঝুম হলে গেলেন রচনা (Rachana Banerjee)। সেই নামেই জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।

আরও অন্যান্য খবর