সকালে উঠেই ইউভানের সঙ্গে খেলায় মত্ত বাবা রাজ চক্রবর্তী, ফোটো পোস্ট সোশ্যাল মিডিয়ায়

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অন্যতম সেলিব্রিটি হয়ে উঠেছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) ছেলে ইউভান চক্রবর্তী (Yuvaan Chakraborty)। জন্ম হয়েছে দু’সপ্তাহ হল মাত্র, এর মধ্যেই তার জনপ্রিয়তা ছাপিয়ে যাচ্ছে টলিউডের সমস্ত তারকাকে। তাকে টলিউডের তৈমুর খান বলে ডাকতে শুরু করে দিয়েছেন প্রায় সকলেই।

raj yuvaan image

মা-বাবা নিত্যনতুন ছেলের ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় যা রীতিমতো ভাইরাল হচ্ছে। প্রথম প্যারেন্টিং এর স্বাদ চেটেপুটে উপভোগ করছেন রাজ-শুভশ্রী। আজ রবিবার খাতায়-কলমে ছুটির দিনে ছেলের সঙ্গে খেলায় মত্ত থাকার ছবি পোস্ট করলেন রাজ চক্রবর্তী। নিমেষে যা হয়ে গেল ভাইরাল। আপনিও দেখুন পিতা-পুত্রের এই মিষ্টি বন্ধন এর ছবিগুলি।

এই ছবিগুলির ক্যাপশনে রাজ লেখেন- প্রতিদিন সকাল হল বাবা-ছেলের খেলা করবার সময়। আমরা কথাবলি, খেলি। আমাদের বাঁধন মজবুত হয় এবং খুব মজা হয়।

raj yuvaan img

এদিকে মিষ্টি একরত্তি ইউভান বাবার দিকে এক পলকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। বাবার কথা সে কী বুঝছে জানা নেই। কিন্তু সে যে তার বাবা মা-র একমাত্র নয়নের মণি একথা নিত্য নতুন ছবি পোস্ট দেখেই স্পষ্ট।

সকালে উঠেই ইউভানের সঙ্গে খেলায় মত্ত বাবা রাজ চক্রবর্তী, ফোটো পোস্ট সোশ্যাল মিডিয়ায়

শুক্রবার শুভশ্রীর নিজের ছেলেকে কোলে নিয়ে ফোটো দিয়েছিলেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘আমার জীবন্ত পুতুল #ইউভান।’

RELATED Articles

Leave a Comment