একসময়ের হিট অনস্ক্রিন জুটি প্রিয়াঙ্কা-অক্ষয়, কিন্তু আর একসাথে দেখা পর্দায় দেখা মেলে না দুজনের, কি এমন ঘটেছিল

বলিউডে হিট জুটির অন্ত নেই। শাহরুখ-কাজল, অনিল-মাধুরী থেকে শুরু করে বর্তমানের বরুন-আলিয়া। সব জুটিই নিজেদের মতো করে মাতিয়ে রাখেন রূপোলী পর্দা। ঠিক এমনই এক জুটি ছিল প্রিয়াঙ্কা-অক্ষয়, যারা একসময় বলিউডে রীতিমতো রাজ করেছেন। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে। আর দর্শকও বেশ সাগ্রহেই গ্রহণ করেন তাদের। কিন্তু একটা সময় পর আর রূপোলী পর্দায় পাওয়া গেল না তাদের। কি এমন ঘটেছিল তাদের মধ্যে যে মাঝে তৈরি হল এতটা ব্যবধান। শোনা যায়, এর নেপথ্যে রয়েছে খোদ অক্ষয় গৃহিণীই।

বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেন প্রিয়াঙ্কা চোপড়া। পরপর বেশ কিছু ভালো ছবি উপহার দিয়েছেন দর্শককে। স্টারদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কার সঙ্গে অনেক তারকার জুটিই ছিল এককথায় হিট। যার ফলে মাঝে মাঝেই অনস্ক্রিন কেমিস্ট্রি ধরা পড়ত অফস্ক্রিনেও। আর এখানেই হয়ে দাঁড়াল বিপত্তি।

প্রিয়াঙ্কার বলিউডে পা রাখা অক্ষয়ের হাত ধরেই আর প্রথম ছবি থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে দেয় এই জুটি। অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধা নিয়ে বেশ কিছু জলঘোলা হয় বলিউডের অন্দরমহলে। একসময় অক্কির সঙ্গে নামও জড়িয়ে পড়ে প্রিয়াঙ্কার। আর তা থেকেই ঘোর আপত্তি শুরু হট অক্ষয় গৃহিণী টুইঙ্কেলের।

একের পর পর এক ভালো ছবি হিট হলেও টুইঙ্কল মেনে নিতে পারছিলেন না এই জুটির রমরমা। প্রিয়াঙ্কার প্রতি ধীরে ধীরে আস্থা হারাতে থাকেন তিনি। এক সময় সাফ জানিয়ে দেন প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয়কে আর অভিনয় করতে দিতে চান না তিনি। ঘরের শান্তি বজায় রাখতে অক্ষয়ও মেনে নেন স্ত্রীর এই হুকুম।

প্রথম থেকেই প্রিয়াঙ্কা নিজের ফিটনেস ফান্ডা ও স্টানিং লুক দিয়ে জয় করেছেন নিজের ভক্তদের মন। কিন্তু তার দীর্ঘ প্রেমের তালিকায় হয়ে দাঁড়াল বিপত্তি। এই কারণেই অক্ষয়ের সঙ্গে আর এক ফ্রেমে কখনও দেখা যায়নি তাকে। তবে পরবর্তীকালে নিজেদের অন্তর্দ্বন্দ মিটিয়ে আবার পর্দায় দেখা মিলবে কি না এই জুটির, সেই নিয়ে অপেক্ষারত দর্শক।

আরও অন্যান্য খবর