বরাবর রগচটা মেজাজের ভাইজান! ‘সেট থেকে বের করে দেব’, এবার সলমনের হুমকির মুখে মিঠুন পুত্র নমশি

মিঠুন চক্রবর্তীর মুম্বই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠার পাওয়ার গল্প সকলেরই জানা। তাঁর দুই ছেলে তার দেখানো পথ অনুসরণ করছেন। বড় ছেলে মহাঅক্ষয় চক্রবর্তী ও ছোট ছেলে নমশি চক্রবর্তী (Namshi Chakraborty)। দুজনেই বাবার মতো অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। মহাঅক্ষয়ের কেরিয়ার সে ভাবে হিট হয়নি নিতে পারেনি। গত বছর রাজকুমার সন্তোষীর ‘ব্যাড বয়’ ছবিতে অভিষেক হয়েছে নমশির। বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি এই ছবি। ছবিতে নাম করতে না পারলেও তারকা সন্তান হিসেবে অনেকেই তাকে চেনেন (Namshi Chakraborty)। ইন্ডাস্ট্রির অন্দরেই বেড়ে উঠেছেন তাই পরিচিতিও কম তৈরি হয়নি।

মিঠুন চক্রবর্তীর ছেলে হয়েও তাকে সালমান খানের মেজাজ শুনতে হয়েছিল। এমনকি নমশিকে ছবির সেট থেকে বের করে দেওয়ার হুমকি পর্যন্ত দেন ভাইজান। কি এমন ঘটেছিল সেদিন? কী অপরাধ ছিল নমশির। ‘ভাইজান’ বলিউডে বেশ জনপ্রিয়। তবে তার মুডের জন্য তাকে ভয় পায় অনেকেই। তাঁর মুড কখন যে কেমন, তা বুঝতে পারেন না অনুরাগীরাই। ইন্ডাস্ট্রির অন্দরের কারো সাথে বিবাদে জড়ালে, তার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে। শোনা গিয়েছে, কারও প্রতি যদি সলমন খান অসন্তুষ্ট হন, তার প্রভাব গিয়ে পড়বে সংশ্লিষ্ট ব্যক্তির কেরিয়ারে।

সম্প্রতি, এক ভক্তের উপর চটে যান সলমান খান। বিমানবন্দরে এক ভক্ত জোর করে সেলফি তোলার চেষ্টা করেন সালমানের সাথে তাতেই রেগে যান ভাইজান। আগেও দেখা গেছে অরিজিৎ সিংহ ও বিবেক ওবেরয়ের সঙ্গে সলমনের বিবাদ। মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা দেখা যায় সলমানের সাথে। তার রগচটা মেজাজ নতুন কিছু নয়। সলমনের রুদ্রমূর্তি দেখেছেন অনেকেই।

কেন মিঠুন চক্রবর্তীর ছেলের উপর রেগে গেছিলেন সালমান খান। জানা যায়, নমশির সাথে ঘটনাটা ঘটে ২০২১ সালে। নমশি নিজের ‘ব্যাড বয়’ ছবির শুটিং শেষ করে রেস্ট নিচ্ছিলেন। জানতে পারেন পাশেই চল ছিল সলমনের ‘রাধে’ ছবির শুটিং। পাশের সেটে সলমন রয়েছেন জেনে দেখা করতে যান নমশি। সলমনকে দেখা মাত্রই পায়ে হাত দিয়ে প্রণাম করেন নমশি। তাতেই ধমক দেন সলমন খান।

মিঠুন পুত্রকে ধমক দিয়ে সলমন বলেন, “আমি তোমার বয়সি, আমাকে একদম প্রণাম করতে আসবে না। দ্বিতীয় বার পায়ে হাত দিলে সেট থেকে বাইরে বের করে দেব। আলিঙ্গন কর।” তবে জানা যায় গোটাটই সলমন করেছিলেন মজার ছলে। বয়স লুকাতেই তার এই কীর্তি।

নমশিকে সলমন জানিয়েছিলেন, দিশা পটানি সামনে থাকলে কখনও কোনও ভাবেই যাতে পায়ে হাত না দেন। ‘রাধে’ ছবিতে একটি গানে দেখা গিয়েছিল দিশাকে। সেই সময়ে ওই সেটেই ছিলেন দিশা। তাই পায়ে হাত দেওয়াতে রেগে যান ভাইজান। সেদিনের শুটিংয়েই নমশিকে ধমক দিয়ে ভয় পাইয়ে দিয়েছিলেন সলমন। এদিকে নমশি ভেবেছিল সে কোন গুরুতর অপরাধ করে ফেলেছে ভাইজানের সাথে‌।

RELATED Articles