রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা স্যান্ডি সাহার, তবে কী বিজেপিতে যোগ দেওয়ার পথে ইউটিউবার?

স্যান্ডি সাহা এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। নিজের নানান ধরণের আজব কাণ্ডের কারণে মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন তিনি। লোকের কথায়, বিতর্ক যেখানে, স্যান্ডিও নাকি সেখানে। অর্থাৎ নিজেকের বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাখতে ভালোবাসেন স্যান্ডি।

নানান সময় নানান ধরণের পোশাক পরে বা অ’র্ধ’ন’গ্ন হয়ে নানান ধরণের ভিডিও বানিয়ে ভাইরাল হন এই ইউটিউবার। কিছুদিন আগেই বাদাম কাকু অর্থাৎ ভুবন বাদ্যকরের সঙ্গে ভিডিও বানান তিনি। তাঁকে নিয়ে চর্চার কমতি নেই। এবার স্যান্ডিকে নিয়ে চর্চা যেন আরও বেশি বাড়ল।

আসলে আজ, মঙ্গলবার স্যান্ডি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যা দেখে সন্দেহ জেগেছে নেটিজেনদের মনে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। এই ছবি নিয়েই তৈরি হয়েছে নানান জল্পনা।

ছবিতে দেখা যাচ্ছে শুভেন্দু ও স্যান্ডি বিমানে করে কোথাও যাচ্ছেন তারা। আর বিমানে শুভেন্দু অধিকারীর পাশেই সিট পড়েছে স্যান্ডির। তাই আর সময় নষ্ট না করে বিজেপি নেতার সঙ্গে ছবি তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন নি স্যান্ডি।

এই ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাহলে কী স্যান্ডি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন। অনেকেরই ধারণা জন্মেছে যে স্যান্ডি হয়ত বিজেপিতে যোগ দেবেন। এমন নানান কমেন্টে ভরে উঠেছে স্যান্ডির কমেন্ট বক্স। তবে স্যান্ডি অবশ্য তাঁর এই ছবির কমেন্ট বক্সে লিখেছেন, “এটি একটি অরাজনৈতিক পোস্ট”। কিন্তু তবুও যেন নেটিজেনদের সন্দেহ দূর হচ্ছে না।

RELATED Articles