গত বছর থেকেই আরও বেশি প্রকট হয়েছে ভারত-চীন সংঘর্ষ। এমনিতেই করোনা ভাইরাস নিয়ে বিশ্বের সমস্ত তাবড় তাবড় দেশগুলি একঘরে করে চীনকে। এরপর লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষের জেরে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক চরমে ওঠে।
এরপর চীনের অর্থনীতিকে কাবু করতে একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয় ভারতে। এছাড়াও, চীনের সঙ্গে ভারতের একাধিক বৈঠকেও মেলে না রফাসূত্র। অবশেষে দু’পক্ষের সম্মতিতেই গালওয়ান উপত্যকা থেকে সেনাবাহিনী সরিয়ে নেয় ভারত ও চীন।
আরও পড়ুন – কচি পটল থেকে পাকা পটল হয়ে গেছে! অভিনেত্রী হিয়াকে লাগামহীন ভাষায় আক্রমণ নেটজনতার
চীনকে নিয়ে ভারতীয়দের মনে ক্ষোভের অন্ত নেই। নানান ভাবে ভারতীয় জনগণ, ভারতের নানান তারকারা চীনকে বিঁধে নানান মন্তব্য করেছেন। এবার সেই দলে সামিল হলেন বিখ্যাত গায়ক সোনু নিগমও।
তবে চীনকে মুখে কিছু বলে বা কিছু লিখে চীনের বিরোধিতা করেন সোনু। আসলে, গায়ক মানুষ তো, তাই গানের মাধ্যমেই চীনকে জবাব দিলেন সোনু নিগম।
নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সোনু নিগম। সেখানে দেখা যাচ্ছে, চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং গান করছেন, তা-ও আবার হিন্দি গান। আসলে, সোনু নিগমের গাওয়া ‘কল হো না হো’ ছবির ‘হর ঘড়ি বদল রহি হ্যায়’ গানটি শি জিনপিং-এর গলায় বসিয়েছেন গায়ক। এডিট করে এই কাজটি করেছেন তিনি।
শুধু তাই-ই নয়, গানের সঙ্গে শি জিনপিং-এর মুখের অঙ্গভঙ্গিও পালটেছেন সোনু। এই ভিডিও পোস্ট করার পরই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। সকলে বেশ মজা পেয়েছেন এই ভিডিওটিতে। অনেকেই আবার কমেন্টে লিখেছেন, এত সুন্দর গানটিকে এই মানুষটির গলায় বসিয়ে জেন গানটির অপমান না করা হয়।






