হিয়ার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে বলছে তাঁর অনুরাগীরা সংখ্যা অসংখ্য। এইটুকু বয়সে সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয়তা নেহাত মুখের কথা নয় কিন্তু। তবে, বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর লুকের বদল। নিত্যনতুন ফটোশুট ও টিকটক ভিডিও দিয়ে মাতিয়ে রেখেছে তাঁর ভক্তদের। ইনস্টাগ্রামে হিয়ার অনুগামীর সংখ্যা প্রায় ৪০ হাজার ছুঁই ছুঁই।
ছোট হোক বা বড় নেট দুনিয়ার মানুষের কটাক্ষের হাত থেকে রেহাই পায়না কেউই। সম্প্রতি নজিরবিহীন কটাক্ষের শিকার হলেন এই ছোট্ট অভিনেত্রী। তাঁর সিরিয়ালের সময়কার কিছু ছবি এবং বর্তমানে হিয়ার কিচ্ছু ছবি উপর-নীচে সাজিয়ে বেশ জমিয়ে কটাক্ষ করলেন তাঁকে। মিলিয়ে লিখলেন, ‘কচি পটল’ ও ‘পাকা পটল’।
আরও পড়ুন- কুখ্যাত বলিউড! নায়কের সঙ্গে শুলে কাজ মিলবে, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেত্রী
মানুষের রুচি, বোধ, ভাবনা, চিন্তা এতটাই নিম্ন মানের হয়ে যাচ্ছে এবং সেইসঙ্গে সহজলভ্য ইন্টারনেট এই মাত্রাকে আরও ছাড়িয়ে দিচ্ছে। এই নিয়ে বারবার সরব হয়েছেন তারকারা। তবুও লাগাম টানা যায়নি।





