কিছুদিন আগেই ফরিদাবাদে বিকম তৃতীয় বর্ষের ছাত্রী নিকিতা তোমার হত্যাকাণ্ডতে উত্তাল হয়েছিল গোটা দেশ। মুসলিম যুবক তৌসিফের প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে অপহরণ করার চেষ্টা করে তৌসিফ এবং তার এক বন্ধু। কিন্তু নিকিতা গাড়িতে উঠতে রাজি না হয় প্রকাশ্যে দিনের আলোয় কলেজের সামনেই তার মাথায় গুলি করে তাকে খুন করে তৌসিফ। গোটা ঘটনায় উঠে এসেছে লাভ জিহাদের তত্ত্ব। কিন্তু এবার জানা গেল এক ভয়ঙ্কর তথ্য।
দৈনিক জাগরণ এর প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে বিখ্যাত ওয়েব সিরিজ মির্জাপুর দেখে নিকিতাকে খুন করার পরিকল্পনা করেছিল তৌসিফ। মির্জাপুর ওয়েব সিরিজের যে মূল চরিত্র সে এক মহিলাকে খুন করে তার প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায়। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই ওয়েব সিরিজ দেখেই অনুপ্রাণিত হয় তৌসিফ এবং নিকিতাকে খুনের পরিকল্পনা করে এবং পরে তা বাস্তবায়িতও করে।
দৈনিক জাগরণ সূত্রে জানা যাচ্ছে যে পুলিশে জিজ্ঞাসাবাদের সময় মূল অভিযুক্ত তৌসিফ পুলিশ অফিসারদের কাছে স্বীকার করেছে যে সে মির্জাপুর ওয়েব সিরিজ থেকে অনুপ্রাণিত হয়েছিল এবং সেই মির্জাপুরের অন্যতম চরিত্র মুন্নাকে সে এক্ষেত্রে আদর্শ মেনে ছিল।
এই ওয়েব সিরিজে মুন্না একটি মেয়েকে গুলি করে খুন করে কারণ মেয়েটি তার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। জেরায় তৌসিফ জানিয়েছে যে সে বুঝতে পারছিল না নিকিতার প্রত্যাখ্যানের পরে সে কী করবে, এরপরে সে মির্জাপুর দেখে এবং মুন্নাকে দেখে অনুপ্রাণিত হয়। তারপরেই সে ঠিক করে নিকিতাকে সে খুন করে দেবে।
এছাড়াও আরও একটি বিস্ফোরক তথ্য তার কাছ থেকে জেরায় জানা গিয়েছে। তৌসিফ যে কান্ট্রি পিস্তল দিয়ে নিকিতার দিকে গুলি চালিয়েছিল সেটিই তাকে যোগান দিয়েছিল তার মামা!তার মামা ইসলামউদ্দিন নিজে একজন কুখ্যাত দুষ্কৃতী।ইসলামউদ্দিন নিজে এখন জেলে রয়েছে কিন্তু এর মধ্যেই সে ভাগ্নের জন্য পিস্তলের আয়োজন করে দিয়েছিল।২০১৮ সালে ইসলামউদ্দিনকে ১০ বছরের জন্য সাজা দেওয়া হয় এক পুলিশ অফিসারকে অপহরণের জন্য।






