স্টার জলসার ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিককে মনে পড়ে? সেই শিশুশিল্পী যার টানে বাঙালি রীতিমতো নাওয়া-খাওয়া ভুলে টেলিভিশনের পর্দার সামনে বসে থাকত। তার অভিনয় যেমন মুগ্ধ করেছিল দর্শকদের তেমনি তার মাকে কাছে না পাওয়ার দুঃখ, কষ্ট গভীরভাবে স্পর্শও করেছিল দর্শককে। তার সেই ছবিই ধরা রয়েছে দর্শকদের মনের মণিকোঠায়।
View this post on Instagram
সেই ঝিলিক ওরফে তিথি বসু এখন কৈশোরে উপনীত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তার চেহারার গঠন ও স্টাইল। এখন সে রীতিমতো ‘টিনেজ’-দের স্টাইল আইকন বলা যেতে পারে। নেটদুনিয়ায় প্রতিনিয়ত ঝড় তুলছেন অভিনেত্রী। এখন তাকে কোনও ধারাবাহিকে দেখা না গেলেও, তিনি তার উপস্থিতির জানান দিতেই থাকেন নেটদুনিয়ায়।
View this post on Instagram
সেই ছোট্ট ঝিলিকই এখন ইন্টারনেট সেনসেশন। বোল্ড অবতারে তার বিভিন্ন ছবি এখন নেট দুনিয়ায় ঘোরাফেরা। তার উষ্ণতার ছোঁয়ায় একেবারে ক্লিন বোল্ড নেট জনতা। একের পর এক হট ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিথি বসু। ছবি পোস্ট করতে না করতেই মুহূর্তে ভাইরাল। উপচে পড়ে লাইক আর কমেন্টে।
তবে এই সব ভালর মধ্যে আবার খারাপও রয়েছে। অনেক সময়ই নিজের বোল্ড অবতারে ছবি পোস্ট করে ট্রোলও হয়েছেন তিথি। আধুনিক, খোলামেলা পোশাকে তাকে দেখে নানান কুমন্তব্য করতেও ছাড়েননি নেটিজেনরা। তবে এসবে যে তিথি কোনও গুরুত্বই দেন না, তা তার ক্রমশ শেয়ার করা ছবি দেখলেই বোঝা যায়।
View this post on Instagram
আসলে, দর্শকের অনেকেই তিথিকে ছোট্ট ঝিলিকের রূপ থেকে বের করতে পারেন না। কিন্তু পর্দা আর বাস্তবের ফারাক তো আছে। অনেকের মনে তিথি এখনও সেই ঝিলিক হয়েই থেকে গেছেন। তাকে আধুনিক পোশাকে দেখতে অনেকেই অভ্যস্ত নন। ফলে ছোট্ট ঝিলিককে টিনেজ তিথির অবতারে ও এই ধরণের পোশাকে মেনে নিতে কিছু দর্শকের খানিকটা সময় তো লাগবেই। তবে তিথি যে খুব তাড়াতাড়ি ফের পর্দায় ফিরতে চলেছেন, এমন ইঙ্গিতও মিলেছে।






