দু’দিনের কলকাতা সফর RSS প্রধান মোহন ভগবতের, সাক্ষাৎ করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি

দু’দিনের কলকাতা সফরে এসেছিলেন RSS প্রধান মোহন ভগবত। উদ্দেশ্য পার্ক সার্কাসের বণিক সভার অনুষ্ঠান। এরই মাঝে বেশ কিছু সফল ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎও সারেন তিনি। এরই মাঝে গতকাল, রবিবার তাঁর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। এই নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের অন্দরে।

সূত্রের খবর অনুযায়ী, এদিন সন্ধ্যাবেলাই নপরাজিত মুখোপাধ্যায়ের বাড়ি যাওয়ার কথা ছিল মোহন ভগবতের। কিন্তু তার আগে নিজেই তিনি RSS-এর রাজ্য সদর দফতর কেশব ভবনে ভগবতের সঙ্গে দেখা করতে চলে আসেন।

জানা গিয়েছে, এদিন গাড়ি কেশব ভবনে ঢোকার সময় প্রাক্তন ডিজির হাতে একটি ফাইল দেখা যায়। এই নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। নপরাজিত মোহন ভগবতের হাতে কী মহামূল্যবান ধনরত্ন তুলে দিলেন, তা নিয়ে দানা বেঁধেছে জল্পনা। তবে RSS-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে শুধুমাত্র সৌজন্যের খাতিরেই তিনি সাক্ষাৎ করেছেন মোহন ভগবতের সঙ্গে। উল্লেখ্য, রাজ্য পুলিশের ডিজি হওয়ার পাশাপাশি রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও ছিলেন নপরাজিত মুখোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে RSS-এর কী কী ভূমিকা থাকবে, এ নিয়ে আলোচনা করতে  ফের কলকাতায় আসতে হতে পারে মোহন ভগবতকে, এমনটাই জানা গিয়েছে,

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে বেশ ধুন্ধুমার কাণ্ড বাঁধে কলকাতায়। এই নিয়ে উত্তাল হয় বঙ্গ রাজনীতি। এসবের মধ্যেই রবিবার কলকাতায় আসেন মোহন ভগবত। এদিন সঙ্গীতশিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদারের বাড়ি যান তিনি। সেখানে দীর্ঘক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতে বিভোর ছিলেন তিনি। এদিন আর কোনও বিষয়ে কথা বলেননি তিনি। তাঁর জ্ঞান ও বাগ্মিতায় অবাক হয়ে যান অনেকেই। চলতি মাসেই আবার বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

RELATED Articles