লকডাউনের মধ্যেই চলে গেলেন ‘কৃষ্ণকলি’র শ্যামা ওরফে তিয়াসার আপনজন! ভেঙে পড়েছেন অভিনেত্রী

করোনার এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই এবার মন খারাপ করা খবর পেলেন কৃষ্ণকলি ধারাবাহিকের প্রধান চরিত্র শ্যামা ওরফে তিয়াসা রায়।‌ এই লকডাউনের মাঝেই নিজের অত্যন্ত কাছের মানুষকে হারালেন তিনি। মৃত্যু হয়েছে অভিনেত্রীর দাদুর। গোবরডাঙায় নায়িকার মামারবাড়ি, সেখানেই এই মুহূর্তে তিনি রয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন- ‘কত ভালো কথা লিখলাম তোর জন্য গরু’, জন্মদিনে বিক্রমকে মিষ্টি শুভেচ্ছা জানালেন প্রিয় বান্ধবী ঐন্দ্রিলা

দাদু-দিদার অত্যন্ত কাছের ছিলেন তিয়াসা। ‌ছোটবেলা থেকেই মামারবাড়িতে মানুষ হয়েছেন অভিনেত্রী। তাই দাদু তাঁর কাছে একেবারেই তাঁর ‘বাবা’র মতোন। আর তাই দাদুর চলে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারছেন না তিনি। তবে লকডাউনে জেরে শ্যুটিং বন্ধ থাকায় এই দুর্দিনে প্রিয়জনদের মাঝে কাটাতে পেরে কিছুটা স্বস্তিতে তিয়াসা।

আরও পড়ুন- বোল্ড ফটোশুটে নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন ‘দেশের মাটি’র মাম্পি, অভিনেত্রীর রূপের ঝলকানিতে মজল দর্শক

কিছুদিন আগেই সমস্ত নাতি-নাতনিরা মিলে দাদুর জন্মদিন সেলিব্রেট করেছিলেন বলে জানান তিয়াসা। সেই সঙ্গে সবাইকে সুস্থ থাকার পরামর্শ দিয়ে তিয়াসা জানিয়েছেন, ‘সবাই বাড়িতে থাকুন, ভালো করে খাওয়া-দাওয়া করুন, রোগপ্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে এমন খাবার খান। সময়টা বড্ড খারাপ। প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, তাঁদের মন ভাল রাখার চেষ্টা করুন’।

RELATED Articles