বাংলা টলি জগত হোক বা টেলি, এমন কিছু নায়িকারা রয়েছেন যারা বলে বলে যে কোনও বলি সুন্দরীকে দশ গোল দেবেন। অভিনয় তো বটেই, তাদের রূপ, আবেদন, গ্ল্যামার কোনওকিছুতেই তারা অন্য নায়িকাদের থেকে পিছিয়ে নেই । এমন অনেক নিদর্শনই রয়েছে বাংলার জগতে।
এদের মধ্যেই একজন হলেন রুকমা রায়। তাঁর অভিনয়ের সূত্রপাত স্টার জলসা ‘কিরণ মালা’ ধারাবাহিক দিয়ে। কিন্তু বর্তমানে তিনি এখন ধারাবাহিক জগতের উচ্চতর অভিনেত্রীর তালিকায় পৌঁছে গিয়েছেন। যদিও এর নেপথ্যে রয়েছে তাঁর দুর্দান্ত অভিনয়। টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায় এখন বেশ চাহিদার তুঙ্গে। একের পর এক ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিচ্ছেন তিনি।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একেবারে বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি। অভিনেত্রীর এই বোল্ড ফটোশুট ইতিমধ্যেই তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলকে আরও বেশি জনপ্রিয় করে তুলছে। সবথেকে বেশি নজর কেড়েছে রুকমার বুকের ট্যাটু।
View this post on Instagram
‘কিরণমালা’ ধারাবাহিকের পর তিনি লম্বা একটা ব্রেক নিয়েছিলেন। এরপর ‘কুন্দ ফুলের মালা’ ধারাবাহিকে অভিনেতা ইন্দ্রজিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রুকমা। তবে বর্তমানে আর নায়িকার ভূমিকায় নয়, এক্কেবারে খলনায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। হ্যাঁ, স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক ‘খড়কুটো’তে তেমন চরিত্রেই দেখা মিলছে রুকমার। সম্প্রতি রুকমার অনেকগুলি ফটোশ্যুটের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় সহবাস নিয়ে কদর্য প্রশ্ন, মোক্ষম জবাব দিলেন ‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস
তবে বর্তমানে, স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে মাম্পির চরিত্রেও অভিনয় করছেন রুকমা। এই ধারাবাহিকে তিনি জুটি বেধেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজা-মাম্পির জুটি এখন খুব হিট। দর্শক খুব ভালোবাসা দিয়েছে এই জুটিকে।





