সবকিছুর জবাব এলো এক নিমেষে, অপমান কটুক্তির জেরে সুইসাইড করল রাই, দেহ শনাক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নন্দিতা দেবী

Today’s Episode of Mithijhora: জি বাংলার ধারাবাহিক “মিঠিঝোরা” (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ইতিমধ্যে সকলেই জানেন রাই অনির্বাণের ফুলশয্যার দিন কেউ একটি গিফট দিয়ে যায় আর তাতে ছিল রাই-শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। শৌর্য নীলুকে বাড়িতে নিয়ে এসেছে। নীলুর সাথে সম্পর্কটা স্বাভাবিক করে নিতে চায়‌ সে‌, তাই তারা সেদিন রাতে গল্প করতে বসে। রাই-অনির্বাণের বিয়েও নাকি মেনে নিতে চায়নি একথা স্বীকার করে নীলু। বাজে ছবিগুলো যদি থাকে তাহলে কে পাঠাতে পারে, এই নিয়ে কথা শুরু হয়। নীলু জানায়, সেও নাকি রাই অনির্বাণের সুখের সংসার চায় না। নীলু যে ওই ছবিগুলো পাঠিয়েছে তা বলে দেয় শৌর্যকে (Today’s Episode of Mithijhora)

ধারাবাহিকে (Mithijhora) দেখা গেছে, রাই বাড়ি থেকে বের হচ্ছিল তখন নন্দিতা দেবী বলে যে আবার অপকর্ম করতে যাচ্ছিস। রাই মাকে স্পষ্ট জবাব দেয় যে সে কোন খারাপ কাজ করেনি, তাই লজ্জা করবে না। মায়ের এত কথা শুনে রাই আর মেনে নিতে পারে না নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাই তার মাকে বলে তোমার ভালো থাকার জন্য আমি এ বাড়ি ছাড়লাম।

উল্লেখ্য, শৌর্য অনির্বাণের অফিসে গিয়ে ফোনে রেকর্ডিংটা শোনাতে থাকে। সেখানে নীলু, নিজে কি কি দোষ করেছে সব কথাই বলে আর কেন করেছে সে কথাও স্বীকার করে। অনির্বাণ নীলুর এসব স্বীকারোক্তি শুনে কান্নাকাটি শুরু করে দেয়। সব শুনে অনির্বাণ বেরিয়ে পড়ে রাইদের বাড়ির উদ্দেশ্যে।অনির্বাণ বলে রাই তোমাকে আমি কিভাবে খুঁজে পাব।

মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), অনির্বাণ রাইয়ের বাড়িতে জানাচ্ছে যে রাই কোন ভুল করেনি। ‌ ওকে ভুল বুঝেছিল অনির্বাণ। আর তখন সেখানে রাইয়ের বৌদি তার বাচ্চাকে নিয়ে স্কুল থেকে ফিরে আসে আর কাঁদতে থাকে। ওদের স্কুলের সামনে চারমাথার মোড়ে, আজকে একটা মেয়ে সুইসাইড করেছে আর মেয়েটা একটা নীল শাড়ী পড়ে আছে। এই কথা শুনেই অনির্বাণ ভয় পেয়ে যায় আর রাইয়ের বৌদিকে জিজ্ঞেস করে রাই আজকে কি রঙের শাড়ী পরেছিল? তখন রাইয়ের বৌদি কাঁদতে কাঁদতে বলে নীল শাড়ি পরেছিল রাই। যেটা শুনে অনির্বাণ আরও ভয় পেয়ে যায় (Today’s Episode of Mithijhora)

উল্লেখ্য, শৌর্য সকাল সকাল বাড়িতে নেই। সে কোথায় গেছে এই নিয়ে চিন্তিত নীলু। শৌর্য বাড়ি এসে, তার বিরুদ্ধে হওয়া যত কথা, ছবি রহস্য নিয়ে কথা বলতে থাকে। এবং বাড়ির সকলকে জানিয়ে দেয় রাই শৌর্যের ওই মিথ্যে ছবিগুলি বানানোর পিছনে ছিল নীলু। এমনকি সে কারোর সাহায্যে ছবিগুলি তৈরি করেছিল সে কথাও জানায়। নীলুর এই কুকীর্তি শুনে শৌর্যের মা ও বাবা ভীষণভাবেই রেগে যায় এবং নীলুকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে নীলু ক্ষমা চাইতে থাকে তবে এত বড় পাপের ক্ষমা কখনও হয় না (Today’s Episode of Mithijhora)

প্রসঙ্গত, রাইয়ের মা, বৌদি, স্রোত ও অনির্বাণ মিলে পুলিশ স্টেশনে যায় খোঁজ করতে। তখন পুলিশের সাথেই তারা হাসপাতালে যায়। স্বাভাবিকভাবেই মেয়েকে সেখানে দেখতে প্রস্তুত নয় নন্দিতা দেবী। তিনি বারবার বলতে থাকেন যে রাই এখানে নেই। খুব বাজে ভাবে অ্যাক্সিডেন্টটা হয়, মুখ প্রায় নেই বললেই চলে। কিন্তু সেই দেহ দেখে তারা বুঝতে পারে সেটা রাইয়ের। কান্না ভেঙ্গে পড়েন নন্দিতা দেবী। স্রোত জিজ্ঞেস করে কিভাবে বুঝছো এটা আমার দিদি। স্রোত রাইয়ের পড়া শাড়িটাও আইডেন্টিফাই করে। তবে কি এখানেই শেষ রাইয়ের জীবন নাকি অন্য কোন ভাবে ধারাবাহিকে ফিরবে সে (Today’s Episode of Mithijhora), ‌ জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি (Mithijhora)

RELATED Articles