রিচার্জের দাম বাড়াতেই হু হু করে কমছে গ্রাহক, সকলেই ঝুঁকছেন BSNL-এর দিকেই, গ্রাহক বাঁচাতে এবার কম দামে নতুন রিচার্জ আনল Jio

Jio Came Up with New Recharge Plan: জুলাই মাসের প্রথমের দিক থেকেই বেড়েছে মোবাইল রিচার্জের দাম। নানান টেলিকম সংস্থাগুলিই রিচার্জের দাম বাড়িয়েছে। সস্তার রিচার্জ প্ল্যানের জন্য জিও-র সুনাম থাকলেও, শেষ একমাসে তা ঘুচে গিয়েছে। কারণ ২০-২৫ শতাংশ করে বেড়েছে জিও-র নানান রিচার্জ প্ল্যান। এর জেরে সাধারণ মানুষ পড়েছেন বিপাকে (Jio Came Up with New Recharge Plan)।  

জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন সব টেলিকম সংস্থাগুলিই রিচার্জের দাম বাড়ালেও সেই পথে হাঁটে নি সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। এই সংস্থা এখনও বেশ কম টাকার রিচার্জ প্ল্যানই অব্যাহত রেখেছে গ্রাহকদের জন্য। আর এর ফলে জিও-র নানান গ্রাহকরাই এখন নম্বর পোর্ট করিয়ে নিচ্ছেন বিএসএনএল-এ। গ্রাহকের সংখ্যা কমতেই এবার টনক নড়ল জিও-র (Jio Came Up with New Recharge Plan)

জিও-র সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যান ছিল ১৯৯ টাকার প্ল্যান। সেই প্ল্যানের দাম বেড়েই এখন দাঁড়িয়েছে ২৩৯ টাকায়। এর ফলে বেশ বিপাকে মধ্যবিত্ত গ্রাহক। আগে ১৯৯ টাকার এই প্ল্যানে মিলত প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস করার সুযোগ। এছাড়াও, যারা ৫ জি হ্যান্ডসেট ব্যবহার করেন, তারা এই রিচার্জে পেতেন আনলিমিটেড ৫জি ডেটাও।

কিন্তু সেসব এখন অতীত। সেই পরিষেবা এখন আর মেলে না। এখন এই রিচার্জের দাম বেড়েছে অনেকটাই। এর ফলে অনেক গ্রাহকই হাতছাড়া হচ্ছে জিও-র। গ্রাহককে ধরে রাখতে এবার তাই কম দামে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির মুকেশ আম্বানির সংস্থা (Jio Came Up with New Recharge Plan)। অবশেষে টনক নড়েছে জিও-র।

জানা গিয়েছে, ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান আবার ফিরিয়ে এনেছে জিও (Jio Came Up with New Recharge Plan)। এই প্ল্যান রিচার্জ করলে আগে যেমন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস মিলত, এখনও সেটাই মিলবে। কিন্তু আগে এই রিচার্জের বৈধতা ছিল ২৮ দিন। এখন এই বৈধতা করা হয়েছে ১৮ দিনের। অর্থাৎ আগের মতোই ১৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা একই পরিষেবা তো পাবেন কিন্তু প্ল্যানের বৈধতা কমে যাবে।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles