তৃণমূলের সোহম ও বিজেপির শ্রাবন্তী এখন মিলেমিশে একাকার! ‘দুজনে’র গন্তব্যও কী তবে এবার এক?

ব্যক্তিগত জীবন নিয়ে বেশ জর্জরিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিয়েতে ভাঙন, নতুন সম্পর্কের গুঞ্জন, সব মিলিয়ে টালমাটাল অবস্থা। তবে এসবের মধ্যেও নিজের কাজ চালিয়ে গিয়েছেন তিনি,। সেটাই যে তাঁর আসল জায়গা। ব্যক্তিগত সবরকম ক্লেশ ভুলে কাজের প্রতি নিজেকে সঁপে দেন তিনি। আর এরই ফল মিলতে চলেছে খুব শীঘ্রই।

ছবি তো আগে অনেক করেছেন, এবার প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী ও সোহম জুটি। এই নিয়ে অবশ্য হাসাহাসিও কম হয়নি। কারণ একটাই, দুজনে বিপরীত দুই রাজনৈতিক দলের সদস্য। শ্রাবন্তী বিজেপির ও সোহম তৃণমূলের।

আরও পড়ুন- ‘আই কুইট’, কী প্রসঙ্গে এমন বললেন রোশন? শ্রাবন্তীর স্বামীর নতুন পোস্ট ঘিরে বিতর্ক

তবে তাদের প্রথম ওয়েব সিরিজ ‘দুজনে’র ট্রেলার এখন রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক প্রেমের গল্প নয়, এমনটাই উঠে এসেছে ট্রেলারে। দাম্পত্যের টানাপোড়েন নিয়ে তৈরি এই গল্প। হঠাৎই একটি দুর্ঘটনার পর ধীরে ধীরে পাল্টে যেতে থাকেন শ্রাবন্তীর স্বামী অমর ওরফে সোহম। কেন এই পরিবর্তন? সেই কারণ খুঁজে বের করবেন স্বয়ং অহনা। এটিই শ্রাবন্তীর চরিত্রের নাম।

ট্রেলার থেকে আপাতদৃষ্টিতে থ্রিলার মনে হলেও সেই থ্রিলারের সঙ্গে কতটা সঠিক বিচার করা হয়েছে, এখন তাই-ই দেখার। তবে ট্রেলার এই মুহূর্তে হিট। এই ওয়েব সিরিজে শ্রাবন্তী-সোহম ছাড়াও অভিনয় করেছেন  অদ্রিজা রায়, দেবশঙ্কর হালদার, রাজদীপ গুপ্তা ও আরও অনেকে। রয়েছে শ্রাবন্তী ও সোহমের ছবির গান ‘ও মাই লাভ’-এর সুরও।

আরও পড়ুন- অন্তঃসত্ত্বা, তাতে কী? কাজে খামতি নেই নুসরতের, বেবি বাম্পের সঙ্গে চোখে মুখে ফুটে উঠল ‘মাম্মি গ্লো’

গত বছর নভেম্বর মাসে এই ওয়েব সিরিজের শুটিং শুরু করেন শ্রাবন্তী ও সোহম। আগামী ৯ই জুলাই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। প্রথম এই জুটিকে দেখা গিয়েছিল ‘অমানুষ’ ছবিতে। এরপর একসঙ্গে নানান ছবি করেছেন তারা। তবে এবার বেশ কিছু বছর পর ফেরে একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যাবে সোহম ও শ্রাবন্তীকে।

RELATED Articles