‘আই কুইট’, কী প্রসঙ্গে এমন বললেন রোশন? শ্রাবন্তীর স্বামীর নতুন পোস্ট ঘিরে বিতর্ক

শ্রাবন্তী ও রোশনের সঙ্গে বিতর্কের যেন এক পরিপূরক সম্পর্ক। নানানভাবেই নানান বিতর্কে জড়িয়ে পড়েন তারা। আর সব বিতর্কেরই সূত্রপাত তাদের দুজনের বৈবাহিক সম্পর্ক নিয়ে। সম্প্রতি এবার রোশনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে দানা বাঁধছে বিতর্ক।

নতুন এই পোস্টে রোশনকে দেখা যাচ্ছে তিনি জিমে বসে রয়েছেন। ক্যাপশনে লেখা, “আই কুইট’, অর্থাৎ সব কিছু ছেড়ে দিলাম। এখানেই উঠেছে প্রশ্ন। কী কুইট করলেন তিনি? শ্রাবন্তীর সঙ্গে সংসার করার ইচ্ছা নাকি অন্য কিছু? এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রোশন।

আরও পড়ুন- অন্তঃসত্ত্বা, তাতে কী? কাজে খামতি নেই নুসরতের, বেবি বাম্পের সঙ্গে চোখে মুখে ফুটে উঠল ‘মাম্মি গ্লো’ 

রোশনের মতে জিম না খোলাতে তিনি খুব হতাশ। বলেন, “ব্যক্তিগত কারণ নিয়ে কিছু লিখিনি। আসলে এত দিন হয়ে গেলেও জিম খুলছে না তো, তাই ভীষণ হতাশ লাগছে। এ রকম চলতে থাকলে তো যারা জিমের সঙ্গে যুক্ত তাঁরা না খেতে পেয়ে মরে যাবে। সেই জন্যই লিখেছি। আমরা যারা জিম ওনার তাঁদের কাছে এই মুহূর্তে জিম খোলা ভীষণ ভীষণ জরুরি”।

 

View this post on Instagram

 

A post shared by Singh Roshan (@singhroshan399)

তবে রোশন মুখে যতই বলুন এর মধ্যে ব্যাক্তিগত কিছু নেই, এ কথা মানতে নারাজ নেটিজেনরা। আসলে, বর্তমানে নিজের বৈবাহিক জীবন নিয়ে বেশ চর্চায় রয়েছেন রোশন। বেশ কিছু মাস ধরেই স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর।

গত বছর পুজোর সময় থেকেই আলাদা থাকতে শুরু করেন রোশন ও শ্রাবন্তী। শোনা যায় তাদের ডিভোর্স হবে। এরই মধ্যে সপ্তাহ দুয়েক আগে আদালতে একটি পিটিশন জমা দিয়ে রোশন জানান যে  ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে তাঁদের বৈবাহিক জীবন পুনরায় শুরু করার আর্জি জানিয়েছেন তিনি। তার উত্তরে ২৬ এপ্রিল শ্রাবন্তী জানিয়েছিলেন, যে তিনি রোশনের সঙ্গে কোনও ভাবেই বৈবাহিক জীবন শুরু করতে পারবেন না। তবে রোশন এও জানান যে শ্রাবন্তীর জন্য তাঁর তিক্ততা নেই।

আরও পড়ুন- ‘পোলা রে পোলা তুই অপরাধী রে’, কাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করালেন শ্রীময়ী? কাঞ্চন নয় তো?

তগবে এই দু’দিন আগেই একটি ছবি বেশ ভাইরাল হয়। তাতে উঠে আসে রোশনের সম্নগে এক উঠতি অভিনেত্রীর ভিডিও চ্যাটের মুহূর্ত। তাতে তরুণী দাবী করেন যে রোশন তাঁর ক্রাশ। জল্পনা তখন দানা বাঁধে, যখন রোশন বলেন যে ওই অভিনেত্রীও রোশনের ক্রাশ। তবে এ নিয়ে কিছু বলতে মোটেই রাজী নন রোশন।

RELATED Articles