টলিপাড়াতেও এবার জাঁকিয়ে বসেছে করোনা। কোয়েল মল্লিক তার বাবা রঞ্জিত মল্লিক সোহম চক্রবর্তী রাজ চক্রবর্তী টলিউডের অনেকেই করোনা আক্রান্ত হয়ে সেরে উঠেছেন। তবে এবার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে চিন্তিত সকলে।
করোনার সময়েও তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নিজের বায়োপিক ‘অভিযান’ এর শ্যুটিং করেছিলেন। এছাড়াও সম্প্রতি এক মিউজিক রিয়ালিটি শোয়ের মঞ্চেও বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন সৌমিত্র বাবু। সম্ভবত সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
আজ সকাল ১০ টায় তাকে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আপাতত স্থিতিশীল।গতকাল রাতেই তার জন্য বেডের অনুরোধ করা হয়েছিল পরিবারের তরফ থেকে।
আপাতত অবস্থা স্থিতিশীল হলেও ৮৫ বছরের এই অভিনেতাকে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানা গিয়েছে বেলভিউ নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে কারণ তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।





