ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, নওশেরা সেক্টরে গোলাগুলিতে শহিদ ১

নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের চলল গুলি। আর‌ও একবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল ইমরান খানের দেশ। মৃত্যু হল এক জুনিয়র কমিশনড অফিসারের (‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌JCO)।

সোমবার গভীর রাতে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখা (line of actual control) বরাবর চলল গুলি। এর মধ্যেই পাকিস্তানি সেনার গুলি লেগে শহিদ হন কমিশনড অফিসার ‌সুবেদার সুখদেব সিংহ (Subedaar Sukhdev Singh)।

প্রসঙ্গত উল্লেখযোগ্য গত বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। তার জেরে দুই ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। আহত হন আরও চার জওয়ান। তখন বিনা প্ররোচনায় নওগাম সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। ছোড়া হয় মর্টার ও গোলাগুলি। সমুচিত জবাব দেয় ভারতীয় সেনাও।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, রাজৌরি জেলার (Rajouri) নওশেরা সেক্টরে (Naushera sector) এদিন কর্মরত অবস্থায় শহিদ হয়েছেন ওই জুনিয়র অফিসার। তিনি আরও জানান, পাকিস্তানের এই অপ্রত্যাশিত কাজের প্রতিশোধ নিয়েছে ভারত। এদিক থেকেও পাল্টা গোলাবর্ষণ করা হয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় জওয়ানরা।

লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ আর‌ও জানিয়েছেন, ‘সুবেদার সুখদেব সিংহ একজন সাহসী ও খাঁটি সৈনিক ছিলেন। তিনি আমাদের অনুপ্রেরণা। তাঁর এই সর্বোচ্চ ত্যাগ ও দেশের সুরক্ষায় কর্তব্য পালনের জন্য দেশবাসী তাঁর প্রতি ঋণী থাকবে।’‌

RELATED Articles

Leave a Comment