রাজস্থানে একসঙ্গে রোড ট্রিপে গিয়েছিলেন তারা। তখন থেকেই তাদের নিয়ে গুঞ্জন শুরু। এরপর থেকে তাদের একসঙ্গে নানান জায়গায় দেখা যায়। জুটির নতুন নামকরণ হয় যশরত। নেট দুনিয়ায় অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাদের দুজনকেই। এবার যশকে নিয়ে হল ট্রোল।
কিছুদিন আগেই খবর আসে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার। আর সে খবর যে ভুয়ো নয়, তার প্রমাণ নুসরতের বেবি বাম্পের ছবি। এরপর থেকেই জল্পনা শুরু হতে থাকে এ সন্তান আসলে কার? নুসরতের স্বামী নিখিলের নাকি যশের?
এসবের মধ্যেই নিখিল জানান যে তিনি ও নুসরত দীর্ঘদিন আলাদা থাকছেন। তিনি এ সন্তানের পিতা নন। এরপরই দু’য়ে দু’য়ে চার করে ফেলে নেটিজেনরা। এ সন্তান যে যশেরই, এমনটাই গুঞ্জন ওঠে নেট পাড়ায়। এরপর নুসরত একটি বিবৃতিতে জানান যে তাঁর ও নিখিলের বিয়ে অবৈধ। এরপর আরও কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী।
আরও পড়ুন- ২২ বছর পূর্ণ ‘হাম দিল দে চুকে সনাম’-এর, ঐশ্বর্যকে নিয়ে যা বললেন সলমন…
এরই মধ্যে নেট মাধ্যমে ঘোরাফেরা করছে একটি মিম। এখন ইউরো কাপ। এরই মধ্যে যশ ও মেসির মধ্যে তুলনা টেনে একটি মিম বেশ ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, মেসি ও যশের ছবি পাশাপাশি বসিয়ে মজার ছলে লেখা হয়েছে, মাঠের মেসি ও ‘খাটের মেসি’। মানে বিপক্ষের ডিফেন্স কাটিয়ে ঠিক গোলে বল ঢুকিয়ে দিয়ে পারেন যিনি। নিখিলকে টপকে যশ ঠিকই নুসরতের জীবনে জায়গা করে নিয়েছেন, এ মিম তাই-ই বোঝাচ্ছে।

তবে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে কোনও মন্তব্য করেননি নুসরত নিজে বা যশ কেউই। তবে দুজনের ইনস্টা স্টোরি খেলা দেখে বেশ বোঝা যাচ্ছে যে তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন।





