শেষ রক্ষা হল না! রাইকে হারিয়ে জয়ের হাসি হাসল নীলুই, সত্যিই ভেস্তে গেল রাই-অনির্বাণের বিয়ে? বড় চমক দর্শকদের জন্য

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মিঠিঝোরা”-র  (Mithijhora) কাহিনী ঘিরে আবর্তিত হয় তিন বোন রাই, নীলু ও স্রোতের জীবন। রাই, নিজের বিয়ের দিন বাবাকে হারানোর পর, নিজের বদলে বোনকে কনে সাজিয়ে বিয়ে দেয়। এই ঘটনার পর থেকে নীলু রাইয়ের প্রতি রেগে যায়। নীলু নিজের বিবাহিত জীবনে মিথ্যে কথা বলে ঝামেলা সৃষ্টি করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে, মায়ের বাড়িতেই থাকে। রাই, নিজের পরিশ্রমে সংসার সামলানোর পরেও নীলুর কটাক্ষের শিকার হয়।

এখন রাইয়ের অফিসের বস অনির্বাণের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং অনির্বাণ রাইকে বিয়ের প্রস্তাব দেয়, যা রাইয়ের মা মেনে নেয়। সেই দিদির বিয়ে। কোনভাবেই সেই বিয়ে হতে দেবে না নীলু। নীলু রাইয়ের বিয়ে আটকানোর জন্য নতুন ফন্দি আঁটে। সম্প্রতি, জি বাংলা চ্যানেলের তরফে প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যায়, বিয়ের দিন নীলু ঘুমের ওষুধ খায়।

“মিঠিঝোরা” (Mithijhora) ধারাবাহিকে নীলু ও রাইয়ের সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে যাবে বলেই দর্শকদের ধারনা। রাইয়ের বিয়ের পরেও নীলু নিত্যনতুন চক্রান্ত চালিয়ে যাবে বলে‌‌ মনে করছে দর্শকেরা। রাইয়ের জীবনে শান্তি আসার কোনও লক্ষণ নেই। এই প্রতিদ্বন্দ্বিতা এবং সম্পর্কের জটিলতা ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে উঠেছে।

তবে এতকিছুর পরেও হয়তো রাই-অনির্বাণের বিয়ে আটকাবে না। কিন্তু রাইয়ের বিয়ে আটকাতে না পারলেও, রাইকে হারিয়ে দিল নীলু। ধারাবাহিকের বাইরে “দিদি নম্বর ওয়ান”-এর মঞ্চে মুখোমুখি রাই ও নীলু। দিদি নম্বর ওয়ানের মঞ্চে রাইকে হারিয়ে ট্রফি হাতে তুললো নীলাঞ্জনা ওরফে নায়িকা দেবাদৃতা। সম্প্রতি দিদি নম্বর ওয়ানে এসেছিল মিঠিঝোরার (Mithijhora) দুই বোন। আর সেখানেই রাইকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়েছিল নীলু। রাই-অনির্বাণের বিয়ে আটকাতে না পারলেও, নীলু “দিদি নম্বর ওয়ান”-এর মঞ্চে রাইকে হারানোর আনন্দ উপভোগ করছে।

RELATED Articles