‘চরিত্র যেভাবে এক্সপেক্ট করেছিলাম তার কিছুই পায়নি’, কার কাছে কই মনের কথা-র শেষদিনের শুটিংয়ে বিষ্ফোরক বাসবদত্তা

স্লট বদলের পরেও ধরে রাখতে পারল না নিজের জায়গা। এক বছর পূর্ণ হয়নি এই ধারাবাহিকের, তার আগেই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে শিমুল ও তার বন্ধুরা। অনেক আশা নিয়ে গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner katha) ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরে জি বাংলার পর্দায় ফিরেছিলেন মানালি। অবশেষে শেষ হতে চলেছে পরাগ-শিমুলের কেমিস্ট্রি। ইতিমধ্যেই এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং শেষ করেছে ‘কার কাছে কই মনের কথা’-র গোটা টিম। এই ধারাবাহিকে সুচরিতার চরিত্রে অভিনয় করেছে বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdutta Chatterjee)

‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner katha) ধারাবাহিককে প্রথম দিকে স্বামীর হাতে নির্যাতিতা শিমুলের প্রতি সহমর্মী হয়েছিল দর্শকরা। কিন্তু হঠাৎই সকলকে চমকে দিয়ে পরাগ নিজের ভুল বুঝে ভালো মানুষ হয়ে যায়। ‌ আর তারপর থেকেই এই ধারাবাহিকের টিআরপি কমতে থেকেছে। মানালির পাশাপাশি এই ধারাবাহিকে দেখা গিয়েছে, স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdutta Chatterjee), শ্রীতমা মিত্র, রীতা দত্ত চক্রবর্তী আরও অনেককে।

‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner katha) ধারাবাহিকে শেষ দিনের শুটিংয়ে সুচরিতার চরিত্রে থাকা বাসবদত্তা (Basabdutta Chatterjee) বলছেন, “যে কোন শুরুর শেষ আছে। সেটা জানতাম কোন না কোনদিন শেষ হবে। তবে এত তাড়াতাড়ি শেষ হবে জানতাম না। অফিসিয়ালি আজকের শুটিংয়ে এসে জানতে পেরেছি আজকের শুটিং শেষ। এটা একটা খারাপ লাগা আছে। হয়তো আরেকটু আগে জানতে পারলে ভালো হতো। কোন কাজের শেষ হয় না, চরিত্রের শেষ হয়। কাজ চলতে থাকে।”

ধারাবাহিক (Kar kache koi moner katha) শেষের কথাতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বাসবদত্তা (Basabdutta Chatterjee)। তিনি বলেন, “এতদিন সকলের সাথে থাকতে থাকতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সেটা খুব মিস করব। রোজকার দেখা থাকবে না, ওই ন মাসে-ছ মাসে কাউকে ফোন করলাম সেটুকুই।”

এভাবে হঠাৎ করে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার অসন্তুষ্ট সকলেই, সে ভাব ফুটে উঠল বাসবদত্তার মধ্যে। অভিনেত্রীর কথায় (Basabdutta Chatterjee), “ধারাবাহিকটা আরও এগোতে পারত। শুরু থেকে যখন কাজ করি আমাদের সামনে গল্পটাকে আনা হয়েছিল পাঁচটা মেয়ের গল্প। সকলেই লিড রোলে। তবে সেভাবে কখনোই দেখানো হয়নি। তারপর যখন সিন পেতে থাকলাম, বুঝতে পারলাম ব্যাপারটা। অন্যরকম হয়ে যাচ্ছে। ‌সুচরিতার চরিত্র যেভাবে এক্সপেক্ট করেছিলাম তার কিছুই পায়নি। বন্ধুত্বটা পেয়েছি অনেক নতুন মানুষের সাথে কাজ করেছি। অনেক বন্ধু পেয়েছি।”

শেষ দিনে ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner katha) ধারাবাহিকের শুটিংয়ে কতটা মন খারাপ অভিনেত্রীর। বাসবদত্তা (Basabdutta Chatterjee) বলছেন, “সকাল থেকেই মন খারাপ ছিল মেকআপ রুমের সবাই কিন্তু সবকিছু সামনে নিয়েছি কারণ আরো দুটো সিন করতে হবে।” দর্শকদের উদ্দেশ্যে সুচরিতা বলছেন, “এক বছর ধরে দর্শকেরা মনের ভাব প্রকাশ করেছে। ‘কার কাছে কই মনের কথা’ শেষ, তবে আমার আপনাদের সম্পর্ক শেষ নয়।”

RELATED Articles