ইয়েতির সন্ধান পেলেন ভারতীয় সেনা। টুইটারে ছবি প্রকাশ।

হিমালয়ের রহস্যময় বাসিন্দা ইয়েতি নিয়ে জল্পনার শেষ নেই। আজ অবধি এই বিশালাকার পাহাড়ি গুহামানবের কথা শোনা গিয়েছে মাত্র, কিন্তু এদের অস্তিত্বের বিষয়ে জোড়ালো কোনো তথ্য বা প্রমাণ মেলেনি। যদিও নেপাল, তিব্বতের গ্রামবাসীরা ভীষণ ভাবে বিশ্বাসী ইয়েতির অস্তিত্ব নিয়ে। এবার সেই ইয়েতির অস্তিত্বেরই দাবী জানালেন ভারতীয় সেনা।

টুইটারে ভারতীয় সেনার জনসংযোগ বিভাগের তরফ থেকে কিছু ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সাদা বরফের ওপর বিশালাকারের পায়ের ছাপ। এবং তা নির্দিষ্ট দূরে দূরে থেকে সোজা এগিয়ে গিয়েছে। ঠিক যেমন একটি দুই পায়ের দানব হেঁটে গেলে পায়ের ছাপ তৈরী হবে৷ ভারতীয় সেনার দাবী এই বিশালাকার পায়ের ছাপ ইয়েতি ছাড়া আর কোনো প্রাণীর নয়৷ ৯ তারিখ সেনার মাউন্টেনিয়ারিং এক্সিপিডিশন টিম নেপাল চীন সীমান্তের মাকালু বেস ক্যাম্পের পাশে এই বিশালাকার পায়ের ছাপ দেখতে পান বলে জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে।

ইয়েতির দেখা যে আগেও মাকালু-এর আশেপাশে পাওয়া গিয়েছে তা পুরোনো রেকর্ড ঘাটলেই পাওয়া যাবে। ১৮৩২ সালে নেপালেই প্রথম ইয়েতি দেখার দাবী জানিয়েছিলেন এক পর্বতারোহী৷ সেখানকার স্থানীয় বাসিন্দাদের মতে এই প্রাণী মানুষের সম্মুখে সহজে আসে না। এলেও তা হঠাৎ-ই অদৃশ্য হয়ে যায়। সূত্রের খবর, ভারতীয় সেনার তরফে যে ছবিগুলোকে প্রকাশ্যে আনা হয়েছে সেগুলোকে খতিয়ে দেখবেন বৈজ্ঞানিকরা। এছাড়াও ইয়েতির আরও তথ্য এবং ভিডিও ভারতীয় সেনার পক্ষ থেকে এরপর প্রকাশিত করা হবে বলে জানা গিয়েছে৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment