শক্তি বাড়িয়েই চলেছে ‘ফণী’। আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছে যে আপাতত পুরি থেকে ৭০০ কিমি. দূরে অবস্থান করছে এই ‘ফণী’ নামক শক্তিশালী সাইক্লোনটি। এবং ধীরে ধীরে এটি আরও শক্তি বাড়াচ্ছে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা অনুযায়ী আগামী শুক্রবার দুপুরে এই ঝড় আছড়ে পরতে চলেছে ওড়িশা উপকূলে। যার জেরে প্রবল বৃষ্টির সম্ভবনা তৈরী হয়েছে এই রাজ্যেও।
আরও পড়ুন – ‘ফণী’ তে হলুদ সতর্কতা জারি দিঘা সহ কলকাতাতেও।





