টলিপাড়ায় শোকের ছায়া! মাত্র ৪২ বছরেই সব শেষ, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! এই পরিণতির কারণ কী?

রবিবারের ব্যস্ত শুটিং সূচির মধ্যেই এমন এক ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। সকাল থেকে সব কিছুই ছিল স্বাভাবিক হাসি, আড্ডা, কাজের ব্যস্ততা। কিন্তু দিনের শেষে আচমকাই নেমে এল গভীর অন্ধকার। টলিপাড়ার অন্দরে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া, সহকর্মীদের চোখে বিস্ময় আর অবিশ্বাস স্পষ্ট।

জানা যাচ্ছে, রবিবার দিঘার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলছিল। শুটিং প্রায় শেষের দিকেই ছিল। ইউনিটের অনেকেই তখন মধ্যাহ্নভোজে ব্যস্ত। সেই সময়ই অভিনেতা রহুল ব্যানার্জী (Rahul Arunoday Banerjee) আরও কয়েকটি দৃশ্যের শট দিতে জলের দিকে যান। এরপরই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা, যা মুহূর্তের মধ্যে বদলে দেয় পরিস্থিতি।

টলিপাড়ায় শোকের ছায়া! মাত্র ৪২ বছরেই সব শেষ, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! এই পরিণতির কারণ কী?

শুটিংয়ের পর তিনি জলে নামেন বলেই জানা গেছে। হঠাৎই ইউনিটের সদস্যরা চিৎকার করে ওঠেন, অভিনেতা জলে তলিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। কিছুক্ষণ পর তাঁকে জলের তলা থেকে তুলে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বেশ কিছু সময় তিনি জলের নিচেই ছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

উদ্ধারের পর দ্রুত তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানার প্রক্রিয়া চলছে। সহকর্মীদের কথায়, তিনি সম্পূর্ণ সুস্থ ও প্রাণবন্ত মানুষ ছিলেন, এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন।

বড়পর্দায় তাঁর যাত্রা শুরু হয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে, যেখানে তিনি জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। ব্যক্তিগত জীবনেও সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। সাম্প্রতিক কাজের মধ্যে ছিল ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ এবং ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজ়। বর্তমানে তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে কাজ করছিলেন। হঠাৎ এই প্রস্থান টলিপাড়ার জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল।

RELATED Articles