খাবার নিয়ে নানান সময় নানান অভিযোগের কথা উঠে আসেই। নানান বিমান পরিষেবা সংস্থার বিরুদ্ধেও এর আগে খাবারের মান নিয়ে নানা অভিযোগ শোনা গিয়েছে। এবার এজ বিস্ফোরক অভিযোগ এল Indigo Airlines-এর বিরুদ্ধে। পরিবেশন করা স্যান্ডউইচের মধ্যে কেঁচো পেলেন এক যাত্রী।
মেয়োনিজে মাখানো ভেজ প্যাটি স্যান্ডউইচ। ভিতরে রয়েছে লেটুস পাতা, টম্যাটো, শসা, সস ও চিজ। লোভনীয় এই স্যান্ডউইচে কামড় দিতে গিয়েই আঁতকে উঠলেন এক তরুণী।
আর একটু হলেই স্যান্ডউইচের সঙ্গে সঙ্গে আস্ত একটা কেঁচোতেও কামড় দিয়ে ফেলছিলেন আর কী! বরাত জোরে স্যান্ডউইচে কামড় দেওয়ার আগেই তরুণীর চোখে পড়ে ওই পোকাটি। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
এই স্যান্ডউইচটি পরিবেশন করা হয়েছিল ইন্ডিগোর বিমানে। যাকে ওই স্যান্ডউইচ দেওয়া হয়েছিল সেই তরুণী একজন জন স্বাস্থ্য আধিকারিক বলে জানা গিয়েছে। তিনি ঘটনাটির কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন।
View this post on Instagram
ওই যাত্রী লেখেন যে বিমানযাত্রীর অনুরোধে এই স্যান্ডউইচই এনে দিয়ে যান বিমান সেবিকা। যাত্রীর কথায়, এই স্যান্ডউইচ খেয়ে যদি তিনি অসুস্থ হয়ে পড়তেন, তাহলে সেই দায় কে নিত। ওই আধিকারিক এও জানান, তাঁর মতোই এই একই অভিজ্ঞতা হয়েছে ওই বিমানে সফর কারী এক পেশাদার রাঁধুনীরও। তাঁর স্যান্ডউইচেও এমন পোকা ঘুরে বেড়াচ্ছিল।





