সাপের মাম শুনলেই বেশির ভাগ মানুষই ভয়ে কার্যত আঁতকে ওঠেন। কোনও বিষধর সাপই হোক না বিষহীন। সাপে ভয় পান না এমন মানুষ খুব কমই রয়েছেন। কিন্তু এবার এই সাপ নিয়ে এক ভয়ংকর কাণ্ড করে বসলেন এক ব্যক্তি।
সাপ নিয়ে খেলা দেখানো মানে কার্যত একরকম মৃত্যুকে ডেকে আনা, যদি না সেই ব্যক্তি পেশাদার সাপুড়ে হন। সাপ নিয়ে সাহসিকতা দেখাতে গিয়ে প্রাণ গিয়েছে, এমন উদাহরণ কম নেই। এবার ইন্দোনেশিয়ার এক ব্যক্তি এক ভিডিও বেশ ভাইরাল হয়েছে। তাতে তাঁকে দেখা গেল বিষধর কোবরার মাথায় চু’ম্ব’ন করতে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্বের অন্যতম বিষধর সাপ একটি ১৫ ফুট কোবরার মাথায় চুম্বন করছেন ব্রায়ান বারজিক নামের ওই ব্যক্তি। তাও আবার একবার নয়, দু’বার। যে মুহূর্তে তিনি সাপের মাথায় চু’ম্ব’ন করছেন, সেই মুহূর্তেই যেন আক্রমণাত্মক হয়ে উঠছে সাপটি। তবে প্রতিবারই বেশ কৌশলের সঙ্গেই নিজেকে সরিয়ে নিচ্ছেন ব্রায়ান।
ইনস্টাগ্রামে সাপের মাথায় চু’ম্ব’নের ভিডিও শেয়ার করে ব্রায়ান লিখেছেন, “আমি বলব যে, এ ধরনের চেষ্টা কখনও কেউ করবেন না। কিন্তু আমি এ কাজ আবার করব”।
View this post on Instagram
তবে ব্রায়ান সামনে থেকে সাপের মাথায় চু’ম্ব’ন করার ঝুঁকি নেননি। প্রথম বার ব্রায়ান সাপের হামলা থেকে কোনও ক্রমে রক্ষা পেয়ে যান। দ্বিতীয় বার যখন তিনি ফের চুম্বন করেন, তখনও সাপটি স্থির ছিল।





