আমাদের দেশকে সবসময় শত্রুদের হাত থেকে রক্ষা করছে জওয়ানরা। তাদের সম্মান আমাদের করা উচিত এবং করিও। দেশবাসীর রক্ষার্থে নিজেদের জীবনকে বাজি রেখে বর্ডারে দাঁড়িয়ে আছেন তারা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক শিশুর জওয়ানদের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি স্টেশনের প্ল্যাটফর্মে বেশ কয়েকজন জওয়ান সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। ঠিক তখনই তাঁদের কাছে গুটি গুটি পায় এগিয়ে যায় ওই বাচ্চা মেয়েটি।
তারপর সে একজন জওয়ানের সঙ্গে কিছু কথা বলে পায়ে হাত দিয়ে প্রমাণ করে। এই মিষ্টি ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। জওয়ানটিও বাচ্চা মেয়েটিকে গালে হাত দিয়ে আদর করে।
https://twitter.com/upcopsachin/status/1547825912577634307
ট্যুইটারে ভিডিও শেয়ার করছেন সচিন কৌশিক নাম এক পুলিশ অফিসার। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। প্রচুর মানুষ লাইক এবং শেয়ার করেছেন।





