হিন্দুদের অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থের নাম হল ভাগবত গীতা (Bhagvad Gita)। গীতাতে মেলে না এমন কিছু নেই। যারা গীতা পড়েছেন তারা জীবনের সারমর্ম বুঝেছেন। কিন্তু বর্তমানে নবপ্রজন্ম গীতা কি আদৌ ছুঁয়ে দেখেছি কোনদিন? তাদের কাছে এসব ভীষণ আনকুল ব্যাপার। কিন্তু প্রযুক্তির দৌলতে এবার বাজারে এসেছে ডিজিটাল গীতা (Digital Gita) যার রকমারি ফিচার চমকে দিছে সকলকে।
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে কীরকম ভাবে এই গীতা কাজ করে। হার্ড বাইন্ডিং করা বড় আকারের বইটিকে দেখলে প্রথমে কিছু বোঝা যাবেনা। এই গীতার ওপরে একটি ছোট ও মোটা পেনসিলের মত যন্ত্র রয়েছে যা আসলে একটি সেন্সর যন্ত্র এবং যা বাড়ির হোম থিয়েটারও কানেক্ট করা যায়। এর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। প্রয়োজনমতো এঈ পেন্সিলকে চার্জও দিয়ে নেওয়া যায়।
এই পেন্সিলটিকে নিয়ে আপনি যদি এই গীতার কোন অংশে ঠেকান তাহলেই হবে আজব ঘটনা। গীতার শ্লোক স্তোত্র এবং বাকি সমস্ত অংশ তিনটি ভাষায় প্রিন্ট করা রয়েছে, হিন্দি, ইংরেজি এবং সংস্কৃত। কেউ যদি করতে না পারে অথবা কারো যদি পড়ার এনার্জি বা ইচ্ছা না থাকে তাহলে কামাল করবে এই পেন্সিল। কোন স্তোত্রের উপর এই পেন্সিলটিকে ঠেকালেই এই পেন্সিলের মাইক্রোফোন থেকে শোনা যাবে সেই স্তোত্র। এমনকি গীতার ভেতরে যে ছবি আঁকা রয়েছে তার ওপর পেন্সিলটিকে ঠেকালে সেই ছবির বিশদ বিবরণ সুন্দর আওয়াজ এর সঙ্গে বর্ণনা করা হবে পেন্সিলের মাইক্রোফোন থেকে। এছাড়াও রয়েছে হরেক আকর্ষণীয় ফিচার যার প্রমান আপনি পাবেন এই ভিডিওটি দেখলে।
কোথায় পাব এই গীতা? অনেকেই এই প্রশ্ন করেছেন। অ্যামাজনে খুঁজলেই পেয়ে যাবেন গীতাটি, তবে সেক্ষেত্রে আপনাকে একটু গাঁটের কড়ি খরচা করতে হবে কারণ অ্যামাজনে এই গীতার দাম প্রায় ১২ হাজার টাকা। কিন্তু একবার কিনলেই বুঝবেন এই ডিজিটাল গীতার মাহাত্ম্য। যেখানে প্রযুক্তির সঙ্গে মেলবন্ধন ঘটেছে সংস্কৃতির।





